Friday, October 5, 2018

বিচ্ছেদ


'বিচ্ছেদের পর বিচ্ছেদ খেলাটা চূড়ান্ত রোমাঞ্চকর।
মিলনের শঙ্খটা যেন শুরু থেকেই দুর্বল।
তলিয়ে যেতে যেতেও ঠোঁটের কোণে মুচকি হাসির প্রলেপ।'










'বিচ্ছেদের পর বিচ্ছেদ খেলাটা চূড়ান্ত রোমাঞ্চকর।
মিলনের শঙ্খটা যেন শুরু থেকেই দুর্বল।
তলিয়ে যেতে যেতেও ঠোঁটের কোণে মুচকি হাসির প্রলেপ।'
-----------------------------------------------------------------------

Thursday, September 6, 2018

নতুন অধ্যায়

এক ঝুড়ি বিষাদ নিয়ে বসলে  এসে গা এলিয়ে ,
যেন হৃদয় জুড়ে  খাচ্ছে  উঁই ;
এতো মেঘাচ্ছন্ন  মুখ বড্ডো বিরক্তিকর
আমার শাঁকচুন্নি হাসির আওয়াজে
আরো বিরক্তি ছেয়ে গেলো যেন।
বলি, হলোটা  কী ?
ক্ষতবিক্ষত? 
গড়ে দিলে কে ?  কি ভাবে?
বিষাদের, বিরক্তির ,অভিমানের ,দুঃখের আলপনা কখনো  হয় মনোরম।
ভালোবাসার মায়াপাশ কাটাও ;
ভুলচুকের কাহিনীগুলো বিসর্জন দেয়া যায়না?
ক্যারেক্টার এনালিসিস,মন এনালিসিস , মস্তিষ্কের চিন্তার এনালিসিস
ঊফফ চরম অসহ্য
উত্তাল সুনামি।
ধ্যাৎ।
ক্ষত কে পরিত্যক্ত করো  দক্ষতায়।
মনের  বিষাক্ত অসুখ সোজাসাপটা ভাবনার কোলাকুলিতে ভরিয়ে
ফোটাও  পারিজাত।
কণামাত্র কোঁদল নয়
চোখে  জ্বালা উঠুক ,বালিশ না ভেজে।
নিশ্চুপ থেকেই  উঠে দাঁড়ালে,
অপছন্দের হলো আমার বাচালতা। 
স্বপনের ঝড়, ছুঁড়ে ছেনে বিধস্ত তুমি ;
যেন পথটা গড়ে দিলে,
বাতলে দিলেই সা করে চলে যাবে, নতুন অধ্যায়ে ।

Tuesday, September 4, 2018

দিঘলের এক প্রেম


Friday, August 24, 2018


কবিতা / দিঘলের এক প্রেম / প্রজ্ঞা পারমিতা

বেজায় দিঘলের এক প্রেম
পেস্টিসাইডে চাপা দিয়েছিলো বুঝি
অহংকারে?
ঘৃণাতে ?
অভিমানে?
নাকি সুন্দর সাজানো অনন্য এক সংসারী পুরুষের তকমার লোভে?
হয়তোবা সমাজের চোখে মহান হতেই।
প্রেমের কাব্য খোশে পড়া।
হলুদ হয়ে যাওয়া পুরোনো প্রেমপত্র
ভাঁজে ভাঁজে নীল লাল কালি কী রাঙিয়ে দিলো মন ?
খুঁজে পেলে হৃদয় একটু মোচড় দিলো
গভীর গোপন কোনো ব্যাথা কি চিমটি কাটলো?
মুখ ঘুড়িয়ে চলে যাবার পরেও
জাবর কাটা থাকে ?
কথায় মুখর না হলেও
মুঠোফোনে অংকের সংখ্যা বাড়ানোর নিস্পৃহতা ,
মোহনবাঁশিটি বাজালেনা।
তাই কৌতূহলের গলাতেও ফাঁস।
ভুলে থাকার ভান ,ভুলতে পারা ,
আদপে ভুলে যাওয়া
ভুলে ভরা নয় কি?
তুমুলের করে চাওয়া যদি
পাওয়ার অভিলাষ নেই ;
তাগিদ নেই।
প্রেম মর্মান্তিক।
প্রেমের পথ ও পাঠ দুরূহ।
মিছে ভান ,মিছে অভিমান,
মিছে ক্ষোভ ,মিছে মোহ।
আমি নারী ,
নীড় নই। নীর ও নই।
জীবন শিখিয়েছে যাপন
ভুলতে চাইলে ভুলতে পারার দক্ষতা রাখি।
সুখের ঘরে মারিনা টোকা ,
লাজ লজ্জা মোহ অভিমান অহংকার
আজ সবটাই খেলো ,খেলা ও খোলা ।


Tuesday, June 19, 2018

ঋতু আন্দোলনে

নিয়ম ভাঙার খেলাতে উন্মত্ত্ব। ঋতুরা দিচ্ছে শ্লোগান
মানবে কেন কালের বিভাজন?
বিরোধ করবে আশ্বিন
অভদ্র হবেই ভাদ্র ,
কার্তিক অগ্রহায়ণ গুনছে প্রমদ।
পৌষ বলে পার্বনের আর নেই প্রয়োজন
মাঘ বলে শীত কে করবোনা বরণ।
ফাল্গুনী রঙ পাবে কোথা ,যদি এমন
হয় ধারা ?
চৈত্র ভাবে আন্দোলনে কি কিছু হয় ?
সব গোলমেলে করেধ্বংসের দিকে যায় এগিয়ে ।







Monday, June 18, 2018

বর্ষার চুম্বক চুম্বন

বর্ষার চুম্বক চুম্বন
বিমলবৃষ্টির গীতিনির্ঝর কোনো এক অবেলাতে
দেখা হয়েছিল দুজনাতে ,
আলাপনের  মেঘের মিনারে চেপে
আত্মপরিচয়ের  সিঁড়িপথ পেরিয়ে
প্রণয় কুড়োতে মৃদু ছলাৎ ছল।
ব্যাকরণ না বুঝেই সিক্ত দুটো মনে আলোড়ন ;
দেঁতো হাসির  আঁড়ালেও
কী যেন এক আকর্ষণ।
ভয় ,কুণ্ঠা মিলিয়ে গেলো বর্ষার জলে
নিমেষে ভাঙলো বাঁধ,
জলকেলি অঙ্গে অঙ্গে
আলুথালু সব। 
ছাইপাঁশ মনের বেড়াজাল লণ্ডভণ্ড।
যেন  চুম্বকের উত্তর আর দক্ষিণের মিলন।
চুম্বনের অকৃত্রিম সুরের বর্ষণ।

Tuesday, June 5, 2018

ইজ্জত ২-(ইজ্জত এর কচড়া)

আবেগ উচ্ছাস এর আঁড়ালে মুচকি হাসে অভিনেতা
মৌন ভদ্রতার আড়ালে সুচিন্তিত মনন।

দেখার লালচ

ছুঁতে
চাওয়ার তিতাস
নির্মোহ আবেগ

হেঁচকি তোলে অলক্ষ্যেই। অলীক কল্পনার মহীরুহ
কাঁদা ছিটিয়ে বেড়ায় নিজ স্বার্থে।

শতভাগে মূক করে দিলে

আবশ্যিকের অধিক বেআব্রু করে যতনে।
মিথ্যে সদাই সাময়িক
সত্য সর্বদাই
মাধবীর।
(
৫জুন  ২০১৮)

Bhalo thakar bikalpo nei, kharap tai thakte nei.........

জীবন সুধা করে পান , আনন্দে গ্রহণ করি সব দান ,
মিছি মিছি কেন আহা দুখকে অপবাদ দিয়ে কারো অপমান ?
সুখ পাখি ডানা ঝাপটে সদাই দায়ে জানান -- জীবনের দাম !
কষ্ট কে ঠেলবে যত দূরে , সে আসবে ধেয়ে ...
তাকেও দিয়ে সম্মান ,জীবনকে কে করি চলো আনন্দের বাগান


অনেক অনেক কথা

অনেক অনেক কথা
লিখব বলে এলাম চলে -অনেক অনেক কথা ...তোময়ে পেয়ে ভুলে গেলাম যত মনের ব্যথা ........

তুমি শুধু

তুমি শুধু
তুমি শুধু থেকো মোর মনের ঈশান কোণে.....সব কিছু তুচ্ছ করে ভালো বাসবো জীবনকে ...এলোমেলো জীবন আমি সাজবো প্রাণ ভরে ...বাঁচব আবার নতুন করে ,নতুন উদ্দমে..

Followers

Blog Archive

Powered By Blogger