LIfe everyday teaches new things-----experience is the greatest teacher......
Friday, October 12, 2018
Monday, October 8, 2018
মুখোশ
হজবরল ভাবনা গুলো অদ্ভত;
মগজে খিল এঁটে থাকা যায় কতক্ষন ?
উপেক্ষারও সময়সীমা থাকে কি?
ফে বু বন্ধুপ্রীতি মন্দ নয়
সেন্টিমেন্ট গুলো পকেটে পুরে ,যা ইচ্ছে তা করার উন্মাদনা,
আল্হাদে আঠারোখানা
বেয়াক্কেলে মনের খবর রাখে কে?
"না" কেন্দ্রিক
"হাঁ " কেন্দ্রিক
ক্যানভাসটাতে উটকো রং এর সমারোহ
ফর্মালিটির আদিখ্যেতাতে ভরপুর বন্ধুমহল
মুখোশ কি মনে? নাকি মুখে?
© Paramita Prajna. All Rights Reserved. Unauthorized use or reproduction for any reason is prohibited

মগজে খিল এঁটে থাকা যায় কতক্ষন ?
উপেক্ষারও সময়সীমা থাকে কি?
ফে বু বন্ধুপ্রীতি মন্দ নয়
সেন্টিমেন্ট গুলো পকেটে পুরে ,যা ইচ্ছে তা করার উন্মাদনা,
আল্হাদে আঠারোখানা
বেয়াক্কেলে মনের খবর রাখে কে?
"না" কেন্দ্রিক
"হাঁ " কেন্দ্রিক
ক্যানভাসটাতে উটকো রং এর সমারোহ
ফর্মালিটির আদিখ্যেতাতে ভরপুর বন্ধুমহল
মুখোশ কি মনে? নাকি মুখে?
© Paramita Prajna. All Rights Reserved. Unauthorized use or reproduction for any reason is prohibited

Friday, October 5, 2018
বিচ্ছেদ
'বিচ্ছেদের পর বিচ্ছেদ খেলাটা চূড়ান্ত রোমাঞ্চকর।
মিলনের শঙ্খটা যেন শুরু থেকেই দুর্বল।
তলিয়ে যেতে যেতেও ঠোঁটের কোণে মুচকি হাসির প্রলেপ।'

'বিচ্ছেদের পর বিচ্ছেদ খেলাটা চূড়ান্ত রোমাঞ্চকর।
মিলনের শঙ্খটা যেন শুরু থেকেই দুর্বল।
তলিয়ে যেতে যেতেও ঠোঁটের কোণে মুচকি হাসির প্রলেপ।'
-----------------------------------------------------------------------
Thursday, September 6, 2018
নতুন অধ্যায়
যেন হৃদয় জুড়ে খাচ্ছে উঁই ;
এতো মেঘাচ্ছন্ন মুখ বড্ডো বিরক্তিকর
আমার শাঁকচুন্নি হাসির আওয়াজে
আরো বিরক্তি ছেয়ে গেলো যেন।
বলি, হলোটা কী ?
ক্ষতবিক্ষত?
গড়ে দিলে কে ? কি ভাবে?
বিষাদের, বিরক্তির ,অভিমানের ,দুঃখের আলপনা কখনো
হয় মনোরম।
ভালোবাসার মায়াপাশ কাটাও ;
ভুলচুকের কাহিনীগুলো বিসর্জন দেয়া যায়না?
ক্যারেক্টার এনালিসিস,মন এনালিসিস , মস্তিষ্কের
চিন্তার এনালিসিস
ঊফফ চরম অসহ্য
উত্তাল সুনামি।
ধ্যাৎ।
ক্ষত কে পরিত্যক্ত করো দক্ষতায়।
মনের বিষাক্ত অসুখ সোজাসাপটা ভাবনার কোলাকুলিতে
ভরিয়ে
ফোটাও পারিজাত।
কণামাত্র কোঁদল নয়
চোখে জ্বালা উঠুক ,বালিশ না ভেজে।
নিশ্চুপ থেকেই উঠে দাঁড়ালে,
অপছন্দের হলো আমার বাচালতা।
স্বপনের ঝড়, ছুঁড়ে ছেনে বিধস্ত তুমি ;
যেন পথটা গড়ে দিলে,
বাতলে দিলেই সা করে চলে যাবে, নতুন অধ্যায়ে ।
Tuesday, September 4, 2018
দিঘলের এক প্রেম
Friday, August 24, 2018
কবিতা / দিঘলের এক প্রেম / প্রজ্ঞা পারমিতা
বেজায় দিঘলের এক প্রেম
পেস্টিসাইডে চাপা দিয়েছিলো বুঝি
অহংকারে?
ঘৃণাতে ?
অভিমানে?
নাকি সুন্দর সাজানো অনন্য এক সংসারী পুরুষের তকমার লোভে?
হয়তোবা সমাজের চোখে মহান হতেই।
প্রেমের কাব্য খোশে পড়া।
হলুদ হয়ে যাওয়া পুরোনো প্রেমপত্র
ভাঁজে ভাঁজে নীল লাল কালি কী রাঙিয়ে দিলো মন ?
খুঁজে পেলে হৃদয় একটু মোচড় দিলো
গভীর গোপন কোনো ব্যাথা কি চিমটি কাটলো?
মুখ ঘুড়িয়ে চলে যাবার পরেও
জাবর কাটা থাকে ?
কথায় মুখর না হলেও
মুঠোফোনে অংকের সংখ্যা বাড়ানোর নিস্পৃহতা ,
মোহনবাঁশিটি বাজালেনা।
তাই কৌতূহলের গলাতেও ফাঁস।
ভুলে থাকার ভান ,ভুলতে পারা ,
আদপে ভুলে যাওয়া
ভুলে ভরা নয় কি?
তুমুলের করে চাওয়া যদি
পাওয়ার অভিলাষ নেই ;
তাগিদ নেই।
প্রেম মর্মান্তিক।
প্রেমের পথ ও পাঠ দুরূহ।
মিছে ভান ,মিছে অভিমান,
মিছে ক্ষোভ ,মিছে মোহ।
আমি নারী ,
নীড় নই। নীর ও নই।
জীবন শিখিয়েছে যাপন
ভুলতে চাইলে ভুলতে পারার দক্ষতা রাখি।
সুখের ঘরে মারিনা টোকা ,
লাজ লজ্জা মোহ অভিমান অহংকার
আজ সবটাই খেলো ,খেলা ও খোলা ।
Tuesday, June 19, 2018
ঋতু আন্দোলনে
নিয়ম ভাঙার খেলাতে উন্মত্ত্ব। ঋতুরা দিচ্ছে শ্লোগান মানবে কেন কালের বিভাজন?বিরোধ করবে আশ্বিন
অভদ্র হবেই ভাদ্র ,
কার্তিক অগ্রহায়ণ গুনছে প্রমদ।
পৌষ বলে পার্বনের আর নেই প্রয়োজন
মাঘ বলে শীত কে করবোনা বরণ।
ফাল্গুনী রঙ পাবে কোথা ,যদি এমন হয় ধারা ?
চৈত্র ভাবে আন্দোলনে কি কিছু হয় ?সব গোলমেলে করেধ্বংসের দিকে যায় এগিয়ে ।


Monday, June 18, 2018
বর্ষার চুম্বক চুম্বন
বর্ষার চুম্বক চুম্বন বিমলবৃষ্টির গীতিনির্ঝর কোনো এক অবেলাতে
দেখা হয়েছিল দুজনাতে ,
আলাপনের মেঘের মিনারে চেপে
আত্মপরিচয়ের সিঁড়িপথ পেরিয়ে
প্রণয় কুড়োতে মৃদু ছলাৎ ছল।
ব্যাকরণ না বুঝেই সিক্ত দুটো মনে আলোড়ন ;
দেঁতো হাসির আঁড়ালেও
কী যেন এক আকর্ষণ।
ভয় ,কুণ্ঠা মিলিয়ে গেলো বর্ষার জলে
নিমেষে ভাঙলো বাঁধ,
জলকেলি অঙ্গে অঙ্গে
আলুথালু সব।
ছাইপাঁশ মনের বেড়াজাল লণ্ডভণ্ড।
যেন চুম্বকের উত্তর আর দক্ষিণের মিলন।
চুম্বনের অকৃত্রিম সুরের বর্ষণ।
Tuesday, June 5, 2018
Subscribe to:
Posts (Atom)
Bhalo thakar bikalpo nei, kharap tai thakte nei.........
জীবন সুধা করে পান , আনন্দে গ্রহণ করি সব দান ,
মিছি মিছি কেন আহা দুখকে অপবাদ দিয়ে কারো অপমান ?
সুখ পাখি ডানা ঝাপটে সদাই দায়ে জানান -- জীবনের দাম !
কষ্ট কে ঠেলবে যত দূরে , সে আসবে ধেয়ে ...
তাকেও দিয়ে সম্মান ,জীবনকে কে করি চলো আনন্দের বাগান
তুমি শুধু
তুমি শুধু থেকো মোর মনের ঈশান কোণে.....সব কিছু তুচ্ছ করে ভালো বাসবো জীবনকে ...এলোমেলো জীবন আমি সাজবো প্রাণ ভরে ...বাঁচব আবার নতুন করে ,নতুন উদ্দমে..



















