LIfe everyday teaches new things-----experience is the greatest teacher......
Thursday, May 3, 2018
Monday, April 30, 2018
ব্লটিং পেপার
সঙ্গম প্রেমের অন্তিম কাব্য ?
সার্থকতার প্রতীক ?
সব ইন্দ্রিয় সচেতনাতার তুঙ্গে
সংযম কে তুড়ি দিয়ে উড়িয়ে দিয়ে আলিঙ্গন বদ্ধ হওয়া,
ব্লটিং পেপারের মতো শুষে নেয়া সমস্ত অভিমান
তাতেই প্রেমে সিক্ত হয় বৈধ ,অবৈধ স্বত্বা।
সেই প্রেমের পরিণতি কি নিরর্থক ?
© Paramita Prajna. All Rights Reserved. Unauthorized use or reproduction for any reason is prohibited
সার্থকতার প্রতীক ?
সব ইন্দ্রিয় সচেতনাতার তুঙ্গে
সংযম কে তুড়ি দিয়ে উড়িয়ে দিয়ে আলিঙ্গন বদ্ধ হওয়া,
ব্লটিং পেপারের মতো শুষে নেয়া সমস্ত অভিমান
তাতেই প্রেমে সিক্ত হয় বৈধ ,অবৈধ স্বত্বা।
সেই প্রেমের পরিণতি কি নিরর্থক ?
© Paramita Prajna. All Rights Reserved. Unauthorized use or reproduction for any reason is prohibited
বৈধতা
পরকীয়া তে সম্ভাষণ থাকে
বৈধতাতে বাধ্যতা।
লেবেঞ্চুসের মতো অস্থায়ী
আতরের মতো অশেষ
হরিণের নাভী কস্তুরীর সুবাস
ভালোবাসা ক্ষয়ে অভ্যেসে দাঁড়ায়
পরকীয়া তাতে প্রাণ দেয়।
গোপন সবই আপন।
সাদামাটা জীবনে একরাশ শীতল হাওয়া
জুড়িয়ে দেয় সব জ্বালা ;
১৯ সেপ্টেম্বর ২০১৬
Paramita Prajna. All Rights Reserved. Unauthorized use or reproduction for any reason is prohibited

Tuesday, April 24, 2018
এতো কি সহজ

পাশে থাকা,ঋণ শোধ করা
এতো কি সহজ, আউড়ে যাওয়া অবিরত ?
উটকো কার্বনমনোক্সাইড এর ঘোমটার আড়ালে
লালচের গন্ধ।
উর্নিতে নিম্নচাপের বেআব্রু মহিমা
নির্লজ্জতার নিরন্তর আচ্ছাদন ;
বিত্ত্বশালী হবার গৌরবে গৌরবান্বিত,
সবাইকি বিক্রী যোগ্য ?
কেনা যায়না হৃদয়
অপবাদ ছড়িয়ে।
প্রত্যেক বাঁকে ছড়িয়েছো যে নোংড়া,
কলুষিত করা ঢেউ আছড়ে পড়বে নিজ আলয়ে;
হিম্মত থাকে যাদের
পরকীয়া তে তাদের হক।
মেরুদন্ড বিহীনরা রক্ষিতা পোষেনা ,
সাহায্যের হাত ও বাড়ায় না।
পাশে থাকা,ঋণ শোধ করা
এতো কি সহজ, আউড়ে যাওয়া অবিরত ?
২৪ এপ্রিলে ২০১৮-------------------------------------
Subscribe to:
Posts (Atom)
Bhalo thakar bikalpo nei, kharap tai thakte nei.........
জীবন সুধা করে পান , আনন্দে গ্রহণ করি সব দান ,
মিছি মিছি কেন আহা দুখকে অপবাদ দিয়ে কারো অপমান ?
সুখ পাখি ডানা ঝাপটে সদাই দায়ে জানান -- জীবনের দাম !
কষ্ট কে ঠেলবে যত দূরে , সে আসবে ধেয়ে ...
তাকেও দিয়ে সম্মান ,জীবনকে কে করি চলো আনন্দের বাগান
তুমি শুধু
তুমি শুধু থেকো মোর মনের ঈশান কোণে.....সব কিছু তুচ্ছ করে ভালো বাসবো জীবনকে ...এলোমেলো জীবন আমি সাজবো প্রাণ ভরে ...বাঁচব আবার নতুন করে ,নতুন উদ্দমে..










