Thursday, July 7, 2016

বৃষ্টি


বৃষ্টি তুই বিরামহীন
বৃষ্টি তুই ইলশেগুঁড়ি
বৃষ্টি তুই নাছোড়বান্দা,
বৃষ্টি তুই  মিষ্টি ভারী।

টুপ টাপ  বা ঝমঝম ,
রিমঝিম বা  অঝোরধারা
থাকিস জুড়ে  সারাবেলা ।
বৃষ্টি তুই দুষ্টু ভারী।

তোর জন্যই কাগজের নৌকো
তোর জন্যই ঝপাশ ঝুপুস
তোর জন্যই খিচুড়ি বেগুনি
তোর জন্যই গলা মিলিয়ে জাপটে  ধরি।








Wednesday, July 6, 2016

অত্যাচারের আঁচড়

আমার ধমনীতে তোমার অত্যাচারের আঁচড়
আমার রন্ধ্রে রন্ধ্রে তোমার কথার চাবুকাঘাত ;
চেতনার হাতেখড়ির বিপুল আয়োজন। 


বিধস্ত মনের গভীরে কুমীর খেলাকরে
সেখানে লিলি বা হাস্নুহানা বা পদ্ম   থাকতে পারতো অনায়াসে ;

কিছু রঙিন মাছ খেলতে পারতো।

কালশিটে রক্তের সমারোহ
একরাশ বিরহ বিলাস,
চরম  পাওয়ার  অনুভূতিতে মশগুল। 


যে কোনো ভাবে , যে কোনো মুহূর্তেই
মুক্ত হতে পারি , তবে কেন ?
এই ভাবেই প্রীত থাকা?


কতোনা  যাতনা যত্নে আন্দোলিত করেছে হৃদয় ,
তনুখানি হাসিতে বাঁশিতে রেখেছি ভরে
সজীব হয়ে মধুর থাকি।
(
প্রজ্ঞা পারমিতা ভাওয়াল)
06.07.2016

Drops


Oh Heavenly drops
Just pour
Wash away all sins;
Clean  the heart
Sooth the bodyPurify for ever.
Give the heavenly touch.
 

5th July 2016

Saturday, July 2, 2016

আরো একবার




আরো একবার আসুক  বর্ষা  ঝমঝমিয়ে  ,
ভিজুক  দেহ ,ভিজুক মন।
আরো একবার
সিক্ত হৃদয় হোক আলিঙ্গন বদ্ধ।



আরো একবার
জড়িয়ে ধরুক মনের মানুষ আপনজন।

আরো একবার
নেশায়ে মাতুক মাতাল এই মন।

আরো একবার
মিলুক  গলা  বৃষ্টির সুরে ছন্দে।

আরো একবার
নেচে উঠুক   সৃষ্টি সুখের আনন্দে।

আরো একবার হিয়ার  ভেতর
আসুক সুখের তরঙ্গ।

আরো একবার
একাকার তোমাতে আমাতে।


আরো একবার মেঘলা আকাশ
সাক্ষী থাকুক  এই মিলনের।

Friday, July 1, 2016

Solitude And Loneliness


Love My Loneliness
Love my Solitude.
Sometimes I embrace Myself
Give a Tight Hug
And get peace.

Precious moments
Enjoy with myself
Celebrate thyself.
No wish to part  with
Me and my Loneliness.



29thJune 2016
© Paramita Prajna. All Rights Reserved. Unauthorized use or reproduction for any reason is prohibited.

Friday, June 3, 2016

বিশ্বাস

বিশ্বাস  ছাড়া আর কি আছে দেবার ?
তবু তুমি অবিশ্বাসে  ভরিয়ে দিতে আমার ঝুলি ,
আমিও কি নির্বোধ ,
ভাবতাম ভুল করে হয়েছে বুঝি অজান্তেই  ।

কত কত আশ্বাস ,কত শত ভুল বিশ্বাস
ভেঙ্গে চুরমার হয়েছে বার বার অজস্র বার ,
আর কেন মিছে আবরণে ভুলাই নিজেরে
মুর্খ র ও সাধ  জাগে বাঁচতে সসম্মানে।

ইচ্ছে বাগান






আমাদের  ইচ্ছে বাগানে
রঙ বেরঙ এর ফুলের সমারোহ।

ইচ্ছে  মতো খেলা করা
পাতাবাহার ও আছে সেথা।

তুমিও কি নিদারুন আমেজে
লুকোচুরি খেল অবিরাম।


আমিও ইচ্ছে  সাজাই বাগান,
নিপুন হাতে সাজিয়ে চলি।


চাইলেই মেঘ দেয়  বৃষ্টিজল
চাঁদ মেলে দেয় জোছনার চাদর ,

পৃথিবীর মাপের চেয়ে অনেক বড়
সর্বনাশের ধ্বজা উড়িয়ে;

বুকের সংগোপনে উপনিবেশ
তোমার আমার অজস্র ব্যথা।

সেই না বলা কথাগুলো প্রজাপতির ডানাতে
ভ্রমরের গুঞ্জনে ভেসে বেড়ায়ে।

ফুলের রেণু মেখে নির্বাক অবাক
গালিচাতে পাশাপাশি  মাখামাখি।

বুকের পাঁজরের  খাঁচে খাঁচে
আমাদের ইচ্ছে বাগানে  শান্তি সমাধি।


প্রজ্ঞা পারমিতা ভাওয়াল (১৫ই এপ্রিল ২০১৬/ ২রা বৈশাখ১৪২৩)

Tuesday, April 12, 2016

LIFE - Paramita Bhowal: কবে আসবে

LIFE - Paramita Bhowal: কবে আসবে: কবে আসবে গ্লানিহীন পিপাসা দ্বন্দ   দ্বিধাহীন , হদিস বিহীন যাতাকল এ ঠাসা ; বানভাসি মনের কোনে একচিলতে আশা। চোখের পাতায়ে তুলসী অফু...

Monday, April 4, 2016

কথা

কবিতা - পারমিতা প্রজ্ঞা ভাওয়াল

কথা
পারমিতা প্রজ্ঞা ভাওয়াল
কিছু কথা থাক অজানা
কিছু কথা খুব চেনা।
কিছু কথা পোষ  মানে না
কিছু শুধুই খেয়ালিপনা।
কিছু কথা তীক্ষ্ন
কিছু আবার ভোতা
কিছু  কথা ধারালো
কিছু কিন্তু অবান্তর।
কিছু কথা বেশ দামী
কিছু আবার কম দামী।
কিছু কথা বেশ ভারী
কিছু আবার হালকা জানি।  
কিছু কথা সাদা
কিছু আবার কালো।
কিছু কথা রঙীন
কিছু আবার ঝলমল।
কিছু কথা চেঁচিয়ে
কিছু আবার ফিসফিস,
কিছু আবার জোরে
কিছু আবার ইঙ্গিত।
কিছু কথা নিঃশব্দ
কিছু আবার জোরালো;
কিছু কথা অগোছালো
কিছু আবার ভীষণ ভালো।
কিছু কথা সবাক
কিছু আবার নির্বাক,
কিছু কথা কবিতা,
কিছু আবার বাচালতা।

কথা যখন কথাকলি,
কথায় তখন নামাবলী;
কথা যখন চুপ কথাটি
কথার প্রাণে মন টানে কি ?

হৃদয় যখন কথা বলে
মনের কথা বোলো  তারে।
নীরবে যখন কথারা সব
নিভৃতে লুকায়  কথা সব। 

কথায়ে কথায়ে কথা বাড়ে
কথার পিঠে কথা চলে।
কথার কোনো নেই বালাই
কথার হিসেবও  নেই তাই।

Thursday, March 31, 2016

APEKHYA

LIFE - Paramita Bhowal: বনেদী অশ্রুকণা

LIFE - Paramita Bhowal: বনেদী অশ্রুকণা: .



















Friday, January 1, 2016


ক্লান্ত ইতিহাস




ইতিহাস ক্লান্ত;

পাতায়ে পাতায়ে লেখা

উন্মাদনার কোলাহল।



ম্রিয়মান সংহতি বুলি

সংযমের ঘরে চুরি

সংকল্প  দিশাহীন।



অবৈধ চাদরে

অবোধ  জোছনা বিলাস

চাঁদের রূপে অন্তর্লীন।



নীলাভ শাড়ির আঁচলে

রুপালী তারার ঝিলমিল

কুত্সিত প্রসাধন।



নির্মম প্রতিশোধ

করাতের কর্কশ টান

সব ম্রিয়মান ধর্মের কোন্দলে।



কোদাল দিয়ে চাছা

শিশুর আর্তনাদ,

আনন্দম তবু পিয়াস আঁখি।





সুবাসিত আতরের ঘ্রাণ

আড়ালে আবডালে দুধকলা খিরকলাতে

পোষা কালসাপ।



( পারমিতা  প্রজ্ঞা ভাওয়াল )







LIFE - Paramita Bhowal: ক্লান্ত ইতিহাস

LIFE - Paramita Bhowal: ক্লান্ত ইতিহাস:


















Friday, January 1, 2016


ক্লান্ত ইতিহাস




ইতিহাস ক্লান্ত;

পাতায়ে পাতায়ে লেখা

উন্মাদনার কোলাহল।



ম্রিয়মান সংহতি বুলি

সংযমের ঘরে চুরি

সংকল্প  দিশাহীন।



অবৈধ চাদরে

অবোধ  জোছনা বিলাস

চাঁদের রূপে অন্তর্লীন।



নীলাভ শাড়ির আঁচলে

রুপালী তারার ঝিলমিল

কুত্সিত প্রসাধন।



নির্মম প্রতিশোধ

করাতের কর্কশ টান

সব ম্রিয়মান ধর্মের কোন্দলে।



কোদাল দিয়ে চাছা

শিশুর আর্তনাদ,

আনন্দম তবু পিয়াস আঁখি।





সুবাসিত আতরের ঘ্রাণ

আড়ালে আবডালে দুধকলা খিরকলাতে

পোষা কালসাপ।



( পারমিতা  প্রজ্ঞা ভাওয়াল )







LIFE - Paramita Bhowal: জানলা

LIFE - Paramita Bhowal: জানলা: ..

 আমার দুটো জানলা ছিল

দরজা ছিল একটাই

জানলা দিয়েই ফুরুত করে পালিয়ে যেতাম তাই।



একচিলতে তীক্ষ্ণ আলো  ভাঙিয়ে দিত ভোরের স্বপ্ন

 নাম না জানা দুটো পাখি
পাশের গাছে রেয়াজে করতো মাতামাতি।



একটি ছিল লেজ ঝোলা

অন্যটির ঠোট রাঙ্গা।

চড়ুই দের কিচির মিচির

যেন খেলবে ইকির মিকির ;

মাঝে মাঝে কাক  শালিকের যুগলবন্দী
স্বপ্ন তখন মগজ বন্দী।




পাঁচিলে লেজ মোটা বেড়াল লম্বা হয়ে  
তুলত হাই 
আয়েশে

মাঝে সাঝে বিরক্তি যেন !
কে ভাঙ্গালো  ঘুম এত ভোরেতে !





আমার দুটো জানলা ছিল

দরজা ছিল একটাই

জানলা দিয়েই ফুরুত করে পালিয়ে যেতাম তাই।





 জানলা দুটো হারিয়ে গেছে

কোন অজানা ঠিকানায় ,

স্বপ্নের মতই

হাতড়ে বেড়াই
এদিক ওদিক

যদি খুঁজে পাই।

Monday, March 28, 2016

জানলা


আমার দুটো জানলা ছিল
দরজা ছিল একটাই
জানলা দিয়েই ফুরুত করে পালিয়ে যেতাম তাই।

একচিলতে তীক্ষ্ণ আলো  ভাঙিয়ে দিত ভোরের স্বপ্ন
 নাম না জানা দুটো পাখি
পাশের গাছে রেয়াজে করতো মাতামাতি।

একটি ছিল লেজ ঝোলা
অন্যটির ঠোট রাঙ্গা।
চড়ুই দের কিচির মিচির
যেন খেলবে ইকির মিকির ;
মাঝে মাঝে কাক  শালিকের যুগলবন্দী
স্বপ্ন তখন মগজ বন্দী।


পাঁচিলে লেজ মোটা বেড়াল লম্বা হয়ে  
তুলত হাই 
আয়েশে
মাঝে সাঝে বিরক্তি যেন !
কে ভাঙ্গালো  ঘুম এত ভোরেতে !

আমার দুটো জানলা ছিল
দরজা ছিল একটাই
জানলা দিয়েই ফুরুত করে পালিয়ে যেতাম তাই।


 জানলা দুটো হারিয়ে গেছে
কোন অজানা ঠিকানায় ,
স্বপ্নের মতই হাতড়ে বেড়াই
এদিক ওদিক যদি খুঁজে পাই।

দ্বিধা

দ্বিধার সাগরে ডুবে
ভূমিষ্ঠ হয়
দ্বিধাহীন হবার আমরণ পণ। 
বস্তা বস্তা  দ্বন্দ 
 উন্মেষ,
উন্মাদনার কোলাহল ;
রসের ধারাস্রোত

রাগে অনুরাগে ষোলকলা হবে পূর্ণ,
সংকল্প সংগোপনে
অভিমানের অতল সাগরে এ কি সম্ভাসন।

স্মৃতির স্তূপ



স্মৃতির স্তুপে বসে থাকি বেলা অবেলায়ে ,
রামধেনু রঙিন কতো কথা চারপাশে ছুটে বেড়ায়ে
ধরতে চাই
ছুতে চাই
উড়ে বেড়ানো মধুর স্মৃতি ;
পারিনা পারিনা  পারিনা কিছুতেই।
আলিঙ্গনের লাগি হৃদয় করে আকুলি বিকুলি ,
স্পর্শের লাগি হাহাকার।
আনন্দ মাঝেও  দৃষ্টি হয় ঝাপসা ,
অনাবিল বয়ে চলে ধারা
সেই অশ্রু স্রোতে ভাসে ভেলা ,
খেলে চলে অবিরাম মনের অন্তঃপুরে।
বসে রই 

নিশ্চুপ 
নির্বাক
নির্বিকার

ভেতরে তোলপাড়।







পারমিতা প্রজ্ঞা ভাওয়াল (18th march2006)

চিলেকোঠা ওয়েবজিন: কবিতা - পারমিতা প্রজ্ঞা ভাওয়াল:অত্যাচারের আঁচড়



অত্যাচারের আঁচড় প্রজ্ঞা পারমিতা ভাওয়াল
আমার ধমনীতে তোমার অত্যাচারের আঁচড়
আমার রন্ধ্রে রন্ধ্রে তোমার কথার চাবুকাঘাত ;
 
চেতনার হাতেখড়ির বিপুল আয়োজন। 
বিধস্ত মনের গভীরে কুমীর খেলা করে 

সেখানে লিলি বা হাসনুহানা বা পদ্ম থাকতে পারতো অনায়াসে ;
কিছু রঙিন মাছ খেলতে পারতো। 

কালশিটে রক্তের সমারোহ 
একরাশ বিরহবিলাস,চরম পাওয়ার অনুভূতিতে মশগুল 

যে কোনো ভাবে, যে কোনো মুহূর্তেই মুক্ত হতে পারি, তবে কেন ?
এই ভাবেই প্রীত থাকা?

কতো না  যাতনা যত্নে আন্দোলিত করেছে হৃদয় ,
তনুখানি হাসিতে বাঁশিতে রেখেছি ভরে 
সজীব হয়ে মধুর থাকি
© Paramita Prajna. All Rights Reserved. Unauthorized use or reproduction for any reason is prohibited

Thursday, January 7, 2016

নীল খাম/ পারমিতা প্রজ্ঞা/(চিলেকোঠা ওয়েবজিন)

নীল  খাম 
পারমিতা  প্রজ্ঞা
বহু  যুগ পর আজ আবার সাড়া  ;
নীল খামের ভেতর চিরকূট না চিঠি ?

খামখেয়ালী বর্ণগুলো মিছিল করে
ছন্দহীন সৈকতে ঝাপট লাগাত,

অক্ষরগুলো শব্দের সাজঘরে মহড়া দিত,
রোমাঞ্চের জোয়ারে শিহরিত
সমুজ্জ্বল সেইসব প্রতিশ্রুতি আর আশ্বাস
ভরসার জাদুকাঠি
নির্দ্বিধায় শিস  দিতে দিতে ভোর  রাতে জোয়ার মুখি।

বেপরোয়া চলে যাওয়া
আভাসহীন ঝড়,
অবাধ্য ঢেউ একরাশ হাসির খোরাক,
নগ্ন হল নীল খামের ছলনা।
টুপটাপ অশ্রু
রাশি রাশি বিদ্রুপ
মিছিল করে শব্দগুলো রং পাল্টালো।

বিষাদগুলো যখন হোলো  ভোকাট্টা     
বহু  যুগ পর আজ আবার সাড়া।

Bhalo thakar bikalpo nei, kharap tai thakte nei.........

জীবন সুধা করে পান , আনন্দে গ্রহণ করি সব দান ,
মিছি মিছি কেন আহা দুখকে অপবাদ দিয়ে কারো অপমান ?
সুখ পাখি ডানা ঝাপটে সদাই দায়ে জানান -- জীবনের দাম !
কষ্ট কে ঠেলবে যত দূরে , সে আসবে ধেয়ে ...
তাকেও দিয়ে সম্মান ,জীবনকে কে করি চলো আনন্দের বাগান


অনেক অনেক কথা

অনেক অনেক কথা
লিখব বলে এলাম চলে -অনেক অনেক কথা ...তোময়ে পেয়ে ভুলে গেলাম যত মনের ব্যথা ........

তুমি শুধু

তুমি শুধু
তুমি শুধু থেকো মোর মনের ঈশান কোণে.....সব কিছু তুচ্ছ করে ভালো বাসবো জীবনকে ...এলোমেলো জীবন আমি সাজবো প্রাণ ভরে ...বাঁচব আবার নতুন করে ,নতুন উদ্দমে..

Followers

Blog Archive

Powered By Blogger