Wednesday, May 17, 2017

আমাদের ভালোবাসা !!!

আমাদের  ভালোবাসা !!!
কে বলেছে হৃদয়ের সিন্দুকে রাখতে বন্দি?
কে বলেছে ক্যাপসুল করে মনের চিলেকোঠায় রাখতে?
কে বলেছে ঝিনুকে মুক্তার মতো আড়ালে রাখতে?
কে বলেছে?
কে?
কে?

শুনি তাদের নাম?
কারা তারা ?
তোমার আত্মীয় পরিজন?বন্ধুবান্ধব?
পাড়পড়শি ?

গড়িয়াহাটের মোড়,

শ্যামবাজার চার মাথার মোড়
রাসবিহারী ক্রসিং
বেহালা চৌরাস্তা
নন্দন চত্তর
পার্কস্ট্রিট ,কামাক্স্ট্রীট

হাওড়া ব্রিজ
রবীন্দ্র সেতু
গান্ধী ঘাট
সবেতে ধেই ধেই করে নেচে,
আঁচল উড়িয়ে ভালোবাসতে
আকাশকে সাক্ষী রেখে
শহরতলি জুড়ে জাঁকালো উৎসবে জানান দেব ভালোবাসার।
শাঁখ বাজিয়ে, উলুধ্বনি দিয়ে
দুঃসাহসী প্রেমকে জানান দেব।
ভীতু জনগণ হা হয়ে দেখবে,
হিংসে করবে নিজেদের,
মুখে কিন্তু বলবে, গেল গেল--এই সব পাগলদের জন্য সমাজটা গেল গোল্লায়।
অথচ নিজেদের মুখোশ খুলে, আমাদের মাঝেই নিজেদের খুঁজবে।

আদর্শ নারী ,আদর্শ পুরুষ এর তকমার আড়ালে গোপনে খুঁজবেই।
খুঁজবেই।
খুঁজবেই।

মিলিয়ে নিয়ো।
শব হয় না ভালোবাসা।

সরব হয়।

Monday, May 15, 2017

ক্ষত

 ক্ষত কে পরিত্যাক্ত করার  দক্ষতায় পারদর্শিনী।
আধপোড়া সুখ আর বিষাদময় অতীতের আর্তনাদ
ছাঁকনি দিয়ে ছাকি।
অনুশীলনের তাবড় পাঠ দিয়েছে জীবন।

আমার ক্ষতর  নির্যাসে বেসামাল পূর্ণিমা
ক্ষত তে আলিঙ্গনের
স্পর্শ দিয়ে
মমত্ব দিয়ে  রাখি জড়িয়ে। 
 
ক্ষত কে নিয়ে  যাপন, 
সবেতেই কি রক্তাক্ত হয় মন !
টাটকা তাজা আগামীর স্বপ্ন আমার গর্ভে  
এক গভীর মমতায় লালন করি।
পরিত্যক্ত-ক্ষতকেও যত্নে রাখি আগলে।
আমার অভিজ্ঞাতার ঝুলি উপচে পরে।

৯ মার্চ ২০১৭
© Paramita Prajna. All Rights Reserved. Unauthorized use or reproduction for any reason is prohibited

Thursday, May 4, 2017

স্বচ্ছ

নিজের কাছে নিজে স্বচ্ছ
কাচের গ্লাসের সব স্বচ্ছ
মনের মাদকতাও  স্বচ্ছ ;
তোমার প্রতিচ্ছবি
তোমার চিরন্তন বাঁকা হাসি
ভাসে সেই মদিরাতে,
মিলবে মিলাবে সব ভালোবাসা স্কচের স্বচ্ছ তরলে।
বরফের টুকরো হয়ে তুমি নিমজ্জিত,
হাল্কা  হতে হতে ভেসে ওঠো
ধীরে ধীরে আমাতেই হও বিলীন।

হা হুতাশে  টোইটম্বুর জীবনের  নিশ্বাস
পেয়ালা থেকে ছলকে পড়ে
চুমুক দিয়ে পান করি
গোপনেতে 
অহংকারে।
 

(প্রজ্ঞা পারমিতা )
© Paramita Prajna. All Rights Reserved. Unauthorized use or reproduction for any reason is prohibited
 (৩রা মে ২০১৭)

Wednesday, May 3, 2017

আপোষ হীন

হাইবারনেশানে যাই যখন তখন
তার অবগাহনে ডুবে যেতে।
ফিরে যাই সেই মাতোয়ারা দিনগুলোতে
জীবনের জরদ্গভ প্রাচীর ডিঙিয়ে
অদ্ভুত এক লুকোচুরি অহর্নিশ;
দিকশুন্যপুরের সেই ঝুপড়িতে
কল্প আলিঙ্গনে আদরের বানভাসিতে দাঁড় বাই।
"ভালোবাসি" বলিনি কখনো কাউকেই
এ জীবনে হয়তো আর বলবোও না কাউকে।
মোহো মায়া থেকে যোজন ক্রোশ দূরে দাঁড়িয়েও সোহাগের চুম্বন লেপা যায়।
ঠোঁটকাটা, বেশরম ,অহংকারীর তকমা লাগে অজান্তেই
প্রেম পীড়িত সোহাগের দুর্যোগ দেখতে দেখতে ক্লান্ত মন।
প্রেমের মর্ম বোঝে কয়জনা?
অভিসার আর অভিনয়ের মধ্যে পেন্ডুলামের চলন
নিমেষকালের মধ্যে আপোষ হীন ভালোবাসার আকালে
টুকরো হয় হৃদয়
ছিন্ন ভিন্ন হয় সমাজ। ভাসাতেই আনন্দ , ভাসাতেই হিল্লোল , ভাসাতেই আছে প্রাণের দোল।
(প্রজ্ঞা পারমিতা )
১১এ এপ্রিল  ২০১৭
© Paramita Prajna. All Rights Reserved. Unauthorized use or reproduction for any reason is prohibited

Tuesday, April 11, 2017

নগ্ন দেহ

নগ্ন দেহ
তাতেই লেপা থাকে সংসারের দারিদ্র;
রাশি রাশি অর্থ লাগি
রং আর হাসি ঠোঁটে গুঁজে
দিনের পর দিন শরীরের তল্লাশি করায় মাতাল নেশারুদের দিয়ে।
মল্লার হয়ে বর্ষে অশ্রু গোপনে অন্তঃকরণে।
ব্রহ্মান্ডের  এক কোণে
বাস করে  শুকনো নৈবদ্যির মতো ,
ধুলোবালিতে গড়াগড়ি যায় নারীত্ব।
অভিশাপের যন্ত্রণা অসহনীয়
অসহায়তা মোড়া শরীরের খাঁজে খাঁজে পড়ে নখের আঁচড়।
দানবের থেকে নিষ্কৃতি দেবে কে ?
ফেলে যাওয়া  মালা কুড়ানির মতো বুকে আগলে, সে  রয়ে যায়।
নির্ভরের ঠিকানাটা কোথায় উধাও
লেফাফা বন্দী ইচ্ছেগুলো গুমড়ে মরে হৃদয়ের কোণে।
নগ্ন দেহে দাঁড়ায় সম্মুখে
তুষ্ট করে পুরুষের লিপ্সা ;
অনেকগুলো পেটের ক্ষুধা নিবারণের কিছুটা দেবে লোকটা।
তেত্রিশ কোটি দেব দেবীর মুষ্টিমেয় ঝোলে
দেয়ালে
দেয়াল থেকে তারা  হাসে সানন্দে। 
এক নারী,
দেহকে বিকোয় অনিচ্ছার আড়ালে।
(প্রজ্ঞা পারমিতা )
© Paramita Prajna. All Rights Reserved. Unauthorized use or reproduction for any reason is prohibited

Monday, April 10, 2017

নষ্টমেয়ে


 না যাইনি ;
যেতেই পারতাম ,
যাইনি।
ইচ্ছে থাকলেই যাওয়া হয়তো যেত ,
না যাইনি।
মাতৃগর্ভ ছাড়া সব  আলাপ তো নতুন করে শুরু হয় একদিন।
কিছু থাকে অমলীন ,কিছু হারায়ে সময়ে।
বৃষ্টিতে ভেজার পর আর্দ্র-পা,সিক্ত তনু ,
ভেজা মন নিয়ে এসেছিলাম ফিরে

বালুতটে , দাওয়াতে,দোরগোড়াতে মেঘের জল ঝরাতে ঝরাতে
বাহু দ্বয় প্রসারিত করে দাঁড়িয়েছিলাম আলিঙ্গনের অপেক্ষ্যাতে ,
পাঞ্জাবি পাছে  হয়
মলিন , নষ্টমেয়ের বাহুডোরে,মধুর গীতলহাত দাওনি বাড়িয়ে। গাঢ়তম তিয়াসের,নিবিড় আলিঙ্গনের,পায়ের সুছাঁদে চুমুর কীর্তন
মিছে গাও কোন হুতাশে ?
খুঁজেছো  কী গভীরে?
চাওনি আমায় অন্তরে।
তুমি চাওনি আমায় অন্তরে।

Thursday, April 6, 2017

আশীষ কে খোলা চিঠি

ছত্তিরিশ বছর পর 
ভেতরপাড়া থেকে বেড়িয়ে হঠাৎ জানিয়ে দিলো
খুঁজেছিলো এধার ওধার 

পিছু নিয়েছিল কখনো
হয়নি  বলা কিছুই।
নীরবে হারিয়ে গেছিলো দূরে পাড়ি দিয়ে
আজ হঠাৎ সে হিসেব চাইলো
করলো হতবাক।

মাঝে মাঝে অল্প কিছু কথাও সমস্ত বরফ গলিয়ে দিতে পারে
দুটো শব্দ ঝড় বইয়ে হৃদয়ে তোলপাড় করে দিতে পারে
অনুভূতির দরজাতে কড়া নেড়ে মূর্ছনা ছড়িয়ে দিতে পারে।


আমার ভাগের আদর গুলো?
কার ভাগে গেলো ?
নাকি অক্ষত  রেখেছো হৃদয়ের গোপন সিন্দুকে ?


অযথা দুষছো মোরে
সম্পর্কের মৃতদেহের ময়না তদন্ত বিতর্কে ভরে যাবে
অতীতের স্তব্ধতার অঙ্ক ;
স্তব্ধতার উপলদ্ধির ওড়না যখন গেলো খুলে
জখম গুলো ভরে নাও এবার।
ঋজুতায়, জড়তায় কেন আর।
নিষেধের নামাবলির পর্দা সরাও
ত্রাস কেন অনুভবে অনুভতিতে ;

অশেষের আশীষ হতেই পারো
বিস্মৃতি থেকে স্মৃতির  মুকুল দিয়ে ,
অন্তরপল্লিতে ঘর বেঁধে
উপুড়ঝুপুর করতেই পারো।
পাণ্ডিত্য দিয়ে প্রেম হয়না।
আমার হৃদমাঝারে খোলা জানালাতে উঁকি দিলে
আধপোড়া সুখ আর বিষাদময় অতীতের আর্তনাদ ও ক্ষতর  
পাবে অনুপম মলমের  বিপুল ভান্ডার।

এসো আশীষ নির্দ্বিধায়
সব দ্বন্দ  পেড়িয়ে
মনের শিকলের  কুটিল হাসি অবজ্ঞা করে
বীরদর্পে দেবাশীষ নিয়ে।
শীতল হওয়ার উৎস হয়ে।

অবাধ্য হরিণীকে  চাক্ষুষ কর,ভীরু নয় রিঙ্কু।

(প্রজ্ঞা পারমিতা ভাওয়াল )
© Paramita Prajna. All Rights Reserved. Unauthorized use or reproduction for any reason is prohibited

(### 5th April 2017)

Tuesday, March 28, 2017

ভালো থাকতেই হয়

  ভালো থাকার নেই বিকল্প  তাই
থাকতেই হয় ভালো।

রোদ্দুর বলেছিলো , তোমায় আনবে
মেঘ বলেছিলো , ছায়া করে দেবে
বৃষ্টি বলেছিলো ,ভিজবেনা , ভেবোনা
আকাশ বলেছিলো , থেকো নিশ্চিন্তে ,
আমি অপেক্ষায় পথ চেয়ে
অনন্তকাল ধরে ,
তুমি আসনি।
---------------------------------বিষাদের ওপর আঙ্গুল বুলিয়ে
স্বপ্ন টাকে লুকিয়ে রাখি ।
তুমি কি আমার ছিলে কখনো?
ছলনা তে ভরা ছিল মুঠো মুঠো মুহূর্ত।
কেউ কারুর হয়না;
নিজের সাথেই নিজে থাকা ,
অন্তরপল্লীতে। ------------------------------
অকারণে পথ চাওয়া 
অযথা কষ্ট পাওয়া 

অনন্তকালের ভাবনা
অবিচ্ছেদ্য যাতনা ,
অভিমানের ভরা ঝুড়ি

সব আঁকড়ে বেঁচে থাকা
নয় অজানা তুমি আসবেনা। 
--------------------------------
কথা বলা খুবই সহজ
কঠিন বটে নীরবে থাকা ,
বক্তা আছেন চারিদিকে
শ্রোতার না পাই দেখা।
মনের কঠিন নীরবতা
ভেঙ্গে
মুখর  বাচালতা ;
দুফোঁটা জল লুকিয়ে রাখে
অজস্র মনের কথা।
-----------------------------
বিসুভীয়াস কখনো বা
উপচে পড়ে বাধ্য হয়ে ;
দীঘি, নদী হয়ে মোহনায় মেশে ,
রোদ ,মেঘ, বৃষ্টি ,আকাশ সবার মিথ্যে আশ্বাস
মনের ভেতর তোলপাড় তাই
বেরিয়ে আসে  অক্ষর হয়ে।

(প্রজ্ঞা পারমিতা ভাওয়াল )
© Paramita Prajna. All Rights Reserved. Unauthorized use or reproduction for any reason is prohibited


Thursday, March 9, 2017

রঙমিলান্তি

তোকে মুঠোয় নিতেই রঙমিলান্তি ;
তোকে ছুঁতেই কোমলতা ,স্পর্শের কী আবেদন।
মনের সাথে মনের মেলান্তি খেলি চল।

কাঁটার লাগি গোলাপ আদানপ্রদানে যে রক্ত
সেটাও ছিল  লাল টুকটুকে।
মনের সাথে মনের মেলান্তি হলোনা কেন?

ওষ্ঠে ওষ্ঠ মিলেছিল ,
বাহুডোর,নগ্ন দেহ মিলেমিশে একাকার
হৃদয়ে হৃদয়ে মেলান্তি হলোনা কেন???

মুঠো কী  ছিল শক্ত 
মূর্ছা গেলো পাপড়ি ,
শুকিয়ে গেলো আবেগ।

হৃদি মাঝারে সোহাগের মিলন হলোনা কেনো?
ফাগুনের আগুন কী নিভে যায় বর্ষায় ?
শিমূল পলাশ যেমন যায় হারিয়ে !

ফিকে হয় অনুভব
ডানা মেলে উড়ে যায় অনুভূতি,
ঋতু পরিবর্তনে মিলান্তির গড়মিল।

আগুন রাঙ্গা সব
অন্য খেলায় মশগুল
মিলান্তির নয় ,আমিলান্তি খেলি চল।

Wednesday, March 8, 2017

ঘৃনার ঝর্না

ইতিউতি  হেথা হোতা  হাহাকার 
নিঃশব্দ আর্তনাদ
নিনাদ।
সর্বহারার রুদ্ধ কণ্ঠ
আকাশে বাতাসে স্তব্ধতা।
বাতাসে রক্তের গন্ধ
ক্ষতর নির্যাসে বেসামাল ঘৃনার ঝর্না তে ভেসে যায়
রক্তাক্ত ক্ষত।
জীবন্ত লাশের মিছিলে সামিল
অযুত কোটি নিযুত সহস্র।
অশ্রু হয়ে ঝরে লোহিত কণিকা।
পৃথিবী তবু বাঁচে
শুধু পশলা পশলা বিষাক্ত বৃষ্টি
অসময়ে অকারণে ঘটে চলে দুর্যোগ।



(প্রজ্ঞা পারমিতা ভাওয়াল )
© Paramita Prajna. All Rights Reserved. Unauthorized use or reproduction for any reason is prohibited

Tuesday, February 28, 2017

দুর্বার

কালি  ছিটিয়ে দিলে সর্বাঙ্গে
এতটাই  ঘেন্না ? নাকি দুর্বার প্রেম !

বুঝলে দূরেই থাকতাম , নিঃশ্চুপ।
অনেক কিছু দিয়ে  করলাম সাফাই,
নামি দামি ডিটার্জেন্ট , তারপর গঙ্গাজল।
সুগন্ধি পারফিউম ছড়ালাম মনের আনাচে কানাচে।
কাজ হলো কি ?

অযথা  তোমার কবিতার খাতাতে
কালি মাখবো ভাবলাম
কিন্তু তাতেও যে সব আমি।


প্রজ্ঞা পারমিতা (১৬ ই জানুয়ারি ২০১৭)
© Paramita Prajna Bhowal . All Rights Reserved. Unauthorized use or reproduction for any reason is prohibited

Friday, February 17, 2017

প্রাপ্তি

নূপুর চরণে।
বাদিতনাদিত তাই চলনে ;
তবুতো  সন্দর্পনে;
পাছে কড়া নাড়া মানুষটি পায়ে সাড়া! ...

প্রথম প্রথম প্রেমিকরা হ্যাংলা ই হয়
ধীরে ধীরে খসে পরে  রঙ চুন বালি,
উধাও হয় তখন অন্য সোহাগের লাগি ।

একটি ঝিলে রয়না এক  রাজহংসিনী
সেথা
করে জলকেলি আরো  অনেকেই ।
ঝিলের বিস্তর প্রান্তরে হৃদয় মজে, একের পর একে।

কথাবিতানে নেই  মাধুরী
নেই গোঁসা একটুকুনি    
সবটাই শেখা  জীবন পথে ।
বিরহতে আনন্দের রেশ থাকে  বৈকি ।
(প্রজ্ঞা পারমিতা )
© Paramita Prajna. All Rights Reserved. Unauthorized use or reproduction for any reason is prohibited

Tuesday, February 7, 2017

সেন্ট ভ্যালেনটাইন


সপ্তাহ ব্যাপী ভেলেন্তি পূজো
আজ নাকি  শুরুয়াত গোলাপ দিবস দিয়ে !
এর পর একে একে
ভালোবাসি তোমায় বলার ( প্রপোজ )দিবস
চকলেট ,ভাল্লু ,প্রমিজ , আলিঙ্গন ,চুম্বন  আর সবশেষে ভ্যালেনটাইন দিবস।
এটা কি তাহলে বিশ্ব  প্রলোভন সপ্তাহ?

সেন্ট ভ্যালেনটাইনএর  ভালোবাসার সেই চিঠি
প্রেমের সেই অভিব্যক্তি যুগে যুগে উপহারের আর মোহের কবরে শায়িত !

গোলাপ শুঁকিয়ে চকলেট হজম হয়ে ,কথা দেয়া বাসি হবে,
আলিঙ্গনে দেয়াল উঠবে, চুম্বন হবে  বিষাক্ত । .....

পরের সপ্তাহ গুলো তাহলেতো বেশ ভয়ংকর  হতে পারে
থাপ্পড় দিবস দিয়ে শুরু হয়ে  ক্রমাগত লাথি কীল ঘুষি আড়ি 
অবশেষে ব্লক বা মুখ দেখাদেখি বন্ধ দিবস।
তার চেয়ে সারা বছর ধরে প্রতিটি দিন হোক অক্ষয় প্রেমের ,
তাই গোলাপ দিয়ে যারা আজ আমাকে ভরিয়ে দিয়েছো

ভালোবাসা মাখা গন্ধহীন  গোলাপ দিয়েই আমি খালাস।
© Paramita Prajna. All Rights Reserved. Unauthorized use or reproduction for any reason is prohibited  

Friday, February 3, 2017

বিশ্বাসের সলতে


দুর্বল মুহূর্তে একান্তে অভিলাষ, নিরালায় দুঃখ বিলাস
স্মৃতিমেদুর হয়ে শিহরণ ;
সব কামনা বাসনা জং ধরা টিনের ট্রাঙ্কে বন্দী।
জোনাকিদের আলোর আল্পনা  ।

বাজি রেখে লাশ হওয়া যায় না।
যে যায় তাকে ধরে রাখা যায় না।
যে থাকে সেই কী অবহেলিত?
হৃদয়
সিঁচে মধুর হয় জ্যান্ত লাশ। 

অনাবিল ভেসে যাওয়া সবার অগোচরে ,
ডানা খুঁজি সাদা পায়রার কাছে ,
শকুন ,বাজ ঠুকড়ে দেয়।
শম্বুক গতিতে তবু হানা দেয় ভুলতে চাওয়া  মুহূর্তরা।



কুচি কুচি বিশ্বাসের সলতে বানাই
জ্বালাই ভালোবাসার জ্বালানি দিয়ে

অপার অট্টহাস্যে পোড়ে তারা ,
চারপাশ তবুও আশার আলোর দিশারী খোঁজে । 


প্রজ্ঞা পারমিতা ভাওয়াল (১লা ফেব্রুয়ারি ২০১৭)

© Paramita Prajna. All Rights Reserved. Unauthorized use or reproduction for any reason is prohibited

Tuesday, January 31, 2017

স্মৃতিমঞ্জুষা

 একটা একাকিত্ব থাকে
 একটা নিজস্ব বোঝাপড়া .
 একটা স্বপ্নের বাস  গোপনে ,
 একটা মলিন উপবাস থাকে।
 একা  একা ঘর বেঁধে 
 একটা  প্রতীক্ষা   থাকে
 থাকে একটা চরম পাওয়া। 

ভালোবাসা ফেরাতে ফেরাতে নিঃস্ব
দরজায় দাঁড়িয়ে ;
ভাবলেশহীন শ্রুতিলিপি বর্ণলিপি হয় অকারণে।

শ্বাশত নয় কিছুই
স্মৃতিমঞ্জুষা ভর করে পথচলা

পাশের গাছে দেখি সারাক্ষণ বাসা বাঁধছে একটি পাখি।
খুব একা-একা।

(প্রজ্ঞা পারমিতা ভাওয়াল )
© Paramita Prajna. All Rights Reserved. Unauthorized use or reproduction for any reason is prohibited

Tuesday, January 24, 2017

CHILEKOTHAeMag: কবিতা- আড়ি আড়ি আড়ি...... প্রজ্ঞা পারমিতা ভাওয়াল

CHILEKOTHAeMag: কবিতা- আড়ি আড়ি আড়ি...... প্রজ্ঞা পারমিতা ভাওয়াল:                                                      " আড়ি আড়ি আড়ি                                       কাল যাবো বাড়ি ...



Tuesday, January 17, 2017


কবিতা- আড়ি আড়ি আড়ি...... প্রজ্ঞা পারমিতা ভাওয়াল


                                                     "আড়ি আড়ি আড়ি
                                      কাল যাবো বাড়ি
                                                       পরশু যাবো ঘর
                              হনুমানের লেজ ধরে টানাটানি কর।" 



                             আড়ির সাথে ভাব আমার চির কালের 
                             আড়ি আমায় দিয়েছে অনেক ফুলঝুরি 
                        আড়ির সাথে তাইতো আমার বিবাদ নেই কানাকড়ি।
                                             আড়ির সাথে সদাই যে  সখ্যতা 
                                       আড়ির পরেই জানা যায় হাড়ির খবরটা। 
                             আড়ি  ছিল ছোটবেলাতে খুব কষ্টের
                            বড় হতে হতে টের পেলাম ওটা জীবনেরঅঙ্গের
                                আড়িকে জড়িয়ে ধরে সবাই,
                                                          ভর করে যখন সময় .
হনুমানের লেজটাও তখন নাগালের  বাইরে হয়










CHILEKOTHAeMag: কবিতা- আড়ি আড়ি আড়ি...... প্রজ্ঞা পারমিতা ভাওয়াল

Tuesday, January 17, 2017

কবিতা- আড়ি আড়ি আড়ি...... প্রজ্ঞা পারমিতা ভাওয়াল

                                                     "আড়ি আড়ি আড়ি
                                      কাল যাবো বাড়ি
                                                       পরশু যাবো ঘর
                              হনুমানের লেজ ধরে টানাটানি কর।" 

                             আড়ির  সাথে ভাব আমার চির কালের 
                             আড়ি আমায় দিয়েছে অনেক ফুলঝুরি 
                        আড়ির সাথে তাইতো আমার বিবাদ নেই কানাকড়ি।
                                             আড়ির সাথে সদাই যে  সখ্যতা 
                                       আড়ির পরেই জানা যায় হাড়ির খবরটা। 
                             আড়ি  ছিল ছোটবেলাতে খুব কষ্টের
                            বড় হতে হতে টের পেলাম ওটা জীবনেরঅঙ্গের
                                আড়িকে জড়িয়ে ধরে সবাই,
                                                          ভর করে যখন সময় .
হনুমানের লেজটাও তখন নাগালের  বাইরে হয়

Bhalo thakar bikalpo nei, kharap tai thakte nei.........

জীবন সুধা করে পান , আনন্দে গ্রহণ করি সব দান ,
মিছি মিছি কেন আহা দুখকে অপবাদ দিয়ে কারো অপমান ?
সুখ পাখি ডানা ঝাপটে সদাই দায়ে জানান -- জীবনের দাম !
কষ্ট কে ঠেলবে যত দূরে , সে আসবে ধেয়ে ...
তাকেও দিয়ে সম্মান ,জীবনকে কে করি চলো আনন্দের বাগান


অনেক অনেক কথা

অনেক অনেক কথা
লিখব বলে এলাম চলে -অনেক অনেক কথা ...তোময়ে পেয়ে ভুলে গেলাম যত মনের ব্যথা ........

তুমি শুধু

তুমি শুধু
তুমি শুধু থেকো মোর মনের ঈশান কোণে.....সব কিছু তুচ্ছ করে ভালো বাসবো জীবনকে ...এলোমেলো জীবন আমি সাজবো প্রাণ ভরে ...বাঁচব আবার নতুন করে ,নতুন উদ্দমে..

Followers

Blog Archive

Powered By Blogger