Saturday, September 3, 2016

seije kabe hatat dekha holo

Saturday, December 19, 2009

Saturday, December 19, 2009



seije kabe hatat dekha holo .. gariahatar mor e
tumi hatat thomke , achamka eshe darale samne
amito abaaak!!!!
sei eki chauni
sei eki hashi
mukhe kichui na boleo bojhale anek kichui.
ami bokar mato hoyeo saprotibho hoye boli
"aare ekhane?"
"hmmm"
"ki khabor ,kemon acho?"abar aaure jai
"tumi bhaloi acho--aager cheyeo bhalo.."bolle tumi
"tai bujhi? amito bhaloi thaki!"ami boli

"anek ke kharap rekheo tumi bhalo thako--tai theko."

tomar katha karkash na holeo dharalo shonalo.
chardiker sabdo-dushane ami thik shunte na paoar van kori.....
gariahatar mor -aneker nostalgiyar karon
anubhab ar anubhutir haat dhore kato kato samporker shakhi...

Majhe Majhe

Majhe Majhe

Monday, June 25, 2012


Majhe majhe  sabai amra ektu bhabi,
Majhe majhe sabai  amra hariye jai sei fele asha diingulote,
Majhe majhe  sabar hriday binaye beje othe purono sei shur...
Shikha bariye daye durotto  jiboner gotir niyome;
Almora bhenge smriti gulo hana diye jaye sabbar mone majhe majhei........
Shukno Boder halud -lal danar mato ekta ekta kore kuriye kahi 
anubhutir murir sathe
amara sabai majhe majhe......

Bhabnar michile shamil hoy kichu shabdo,
Egiye chole ek ek kore;
Paye paye joriye dhore latano agachar mato,
Thomke jete jete Chomke otha----fire asha ;
Majhe majhei sabai amara ektu Bhabi!!!

© 2012 Paramita Prajna



 

পারবেতো?

Tuesday, September 18, 2012



পারবেতো?


সর্বস্ব দেবে বলে
       ভালোবাসবে বলে
ভালোবেসে  নিঃশেষ হবে বলে
     আষ্টে পিষ্টে রাখবে জড়িয়ে।
ভুয়ো স্বপ্নের মায়াজালে জড়ানো মিথ্যাচারের বুলি।

বুঝেও অবুঝ হয় থাকা, জেনেও না জানার ভনিতা ,
            পরখ করা !আর অপদস্থ করা !
অত্যাচারের আঁচড় আর কালশিটে  ছড়িয়ে দেয়া যেথাসেথা  ,
           এতটাই অহংকারের নীচতা।

বার বার কেন আসব ,  ফিরে ফিরে লাঞ্ছিত  হতে ,
       অবজ্ঞার বোঝা সরিয়ে
হীন্যমানতা   কে ঠেলে ফেলে
       কেন চারপাশেই ঘুরে বেড়ানো চুপিসাড়ে !

যেদিন অবজ্ঞার ঝর্ণা বইয়ে দেবো
         ঘেন্নার থালা ভরিয়ে দেবো  ,
দুচোখ দিয়ে করুনা  নিঃসৃত করবো 
             পারবেতো  নিতে?



অনেক নাপারা  কিছুই, খুব সহজে পারা হয়ে ওঠে।
        সময়ের চাকা ঘুড়ে যায় 

যখন তখন ,অজান্তেই ,ধীরে ধীরে ,ক্রমাগত ,
        প্রস্তুত থেকো কিন্তু।



এ নয় আমার আস্ফালন 

           এ নয় আমার অনাচার 
এ আমার প্রতিশোধ নয় ,
          এ আমার বেঁচে থাকার নতুন প্রয়াস।


 by Paramita Prajna on Friday, June 15, 2012 at 3:52pm ·
© Paramita Prajna. All Rights Reserved. Unauthorized use or reproduction for any reason is prohibited


Jhorer thikana

Tuesday, September 18, 2012

Jhorer thikana


Jhor k kore shathi, sondhyebela cholar pathe niblo je baati,
Bohu  kal por hatat porlo tomaye mone;
Andhokare te matal haaoa bidhlo moner kone.
Jhoro haoaye shukno pata, kagoj elomelo,
dhulo mekhe pakiye pakiye ghurni hoye khelche icchemato!
Icchetato oder noy, jhor oder baniyeche daashi.

Bohu kal por hatat,  moner anginate unki marle  tumi.

Prosno elo mone agunito....pagolpara matal haoa janlo na kakhono;

Bohu kal por hatat abar kichu prosno dilo unki.

Ei kaal boishakhir matoi ki tumi proti bachor toch-noch karo  sarir, mon bivinno narir?
Khela karo mukhosh pore, tarpor udhao hao khela sango kore?
Abar anya  kothao jhor tulbe bole, natun mukhosh porbe bole?

Bohu kal por hatat abar kichu prosno dilo unki.

Jhoro matal haoa uriye niye megh,
Dharshone  lipto hoye kare  kato mohiruha brikhya ke mlaan.
Dhuye pobitro kore dite chaye ajhor dharaye mehg ...
Kintu tate ki hoye? tate ki jaye dhuye muche saab?
Ki pao tumi? keno karo narider ebhabe apoman?


 by Paramita Prajna on Saturday, April 7, 2012 at 7:02pm ·
© Paramita Prajna. All Rights Reserved. Unauthorized use or reproduction for any reason is prohibited

ঝড়ো হওয়া

Saturday, July 18, 2015


ঝড়ো হওয়া

ঝিরি  ঝিরি  থেকে ঝম ঝম
বুকের মাঝে শিহরণ ;
এই এক পাশলার জন্য কী আবেদন।
আষাড় বড়ো  অসার লাগে
 ঝড়ো  ঝড়ো  মনের মাঝে;
কী বিপুল ঝড়ো হওয়া অবিরাম।
ভেতরে বাইরে তোলপাড়,
শান্ত সংযত নয়ন কী  যেন,
কারে  যেন খোজে বারবার।

যন্ত্রনাতে হলাম যন্ত্র

Thursday, October 18, 2012



যন্ত্রনাতে হলাম যন্ত্র 

কতদিন কুড়োই নি ফুল
কথা হয়নি আকাশের সাথে ;
পা ছড়িয়ে বসা হয়নি ঘাসে ,
একান্তে করিনি খেলা নিজের সাথে।

শোনা হয়নি গান ,
উচ্ছ্বাসে  দেয়নি যে তাল।
পাখি প্রজাপতি সব যেন গেছে দূরদেশে ,
চাঁদ কেও বড় মলিন লাগে।

তুমি দিয়েছিলে গন্ধ ভালোবাসার ,
যন্ত্রণাতে যন্ত্র হলাম আজ।
ভুলতে চেয়ে  তোমায় ,
হারিয়ে গেলাম অজানায়।

রাশি রাশি পাগলপাড়া ,
মন হতো লক্ষীছাড়া
তবুও কেন গন্ধ পাই এখনো ?
যন্ত্রণাতে হয়ে যন্ত্র ???
© Paramita Prajna. All Rights Reserved. Unauthorized use or reproduction for any reason is prohibited

ভাবনার কোলাকুলি

Wednesday, October 15, 2014

চিলেকোঠা ওয়েবজিন: কবিতা - পারমিতা প্রজ্ঞা


ভাবনার কোলাকুলি

বৃষ্টি ভেজা, রোদে শুকনো 
আমার ভাবনাগুলো যে দিন তুমি চাইলে
,
অবাক নয়নে চেয়ে দেখলাম তোমায়,
 

তুমি ততটাই নির্লিপ্ত হয়ে বললে, "কি? দেবে না?"
"ওগুলো সব এলোমেলো, ভিজে, ঝাপসা ;

রোদে কোঁচকানো, আমি সহজ হয়ে বলি; "
"আমি ঠিক খুঁজে নেব,
বুঝে নেব, প্রত্যেকটা অক্ষর সাজিয়ে নেব - "
তোমার মত করেই মিষ্টি করে বললে তুমি।
আমি ততোধিক অবাক হয়ে তোমার চোখে চোখ রাখি;
তুমি এবার সপ্রতিভ -

বললে, "কি হল, দিয়েই দেখ না, একবার বিশ্বাস করে
নিবিড় ভাবে তোমার মনের অলিতে গলিতে
বিচরণ করতে পারি, বোঝো না ?
তোমার অন্তরের প্রতি পদক্ষেপ চেতনা, চেনা ও জানা;
তোমার মনের ভেতরের পাড়ার খবর আর কে রাখে ?
খোলস দেখেছে তারা, ভেতর দেখেনি
l "
আমি চোখ নামিয়ে বলি - "জীবন চলছে যেমন চলুক,
তোমার হাতে হাত রেখে নাই বা হল পথচলা "
লিপ্সা আছে চিতিয়ে, মধুর থাকা এভাবে
এপাশ ওপাশ করে ভাবনার জাল বুনে যাওয়া
।

ভাবনার করিডোর

Thursday, August 6, 2015


চিলেকোঠা ওয়েবজিন: কবিতা - পারমিতা প্রজ্ঞা ভাওয়াল

ভাবনার করিডোর
পারমিতা প্রজ্ঞা ভাওয়াল

                 
ভাবনার  করিডোরে   পায়েচারি কেনো  ?
সবেতেই কেন সঙ্গী  অনুক্ষন ,
অনৈকট্য ,অবহেলা , অনাদর
চাদর  মুড়ি দিয়ে গুটি  গুটি  পায়ে
চিন্তার ককটেল পান করে
এধার ওধার সারাক্ষন।
অবাধ  বিচরণ।


Friday, September 2, 2016

আগুন



আমি আগুনের কাছে একমুঠো ফুলকি ভিক্ষে চেয়েছিলাম।
আমি শীতলতার বদনাম পেলাম।

আমি জ্বলে দগ্ধ হ'তে চেয়েছিলাম,
আমি পুড়ে আরও পবিত্র হয়ে উঠলাম।

আমি অমৃতকে বিসর্জন দিয়েছিলাম
আমি আমাকে আরও কাছে পেলাম।

আমি আগুন হ'তেও চাইতে পারতাম!!
আমি অজান্তেই ছাই হয়ে গেলাম।


(June 26, 2014 at 7:09pm)
© Paramita Prajna. All Rights Reserved. Unauthorized use or reproduction for any reason is prohibited.

মৌনতা আর নীরবতা দুই সই


মৌনতা  আর  নীরবতা  দুই সই ....

December 10, 2013 at 2:50pm
তুমি বললে  , কিছু  লেখো
আমি বললাম , আমিতো লেখিকা নই।

তুমি বললে , একটা ছোট কবিতা 
আমি বললাম , কবি আর আমি?

তুমি বললে ,ঠিক আছে , যা মনে আসে
আমি বললাম , মন? সেতো আর নেই ,সেই কবেইতো হারিয়ে গেছে ;

তুমি বললে প্রাণ?
আমি বললাম ,সেটা আছে ,কিন্তু জর্জরিত ,জীর্ণ ,বাকরুদ্ধ। 

তুমি মুচকি হেসে বললে , তবে মৌনতার ভাষা তুমি জানো।  শেখাবে?
আমি বলি একগাল হেসে , হ্যা, কিন্তু খুব কঠিন। পারবেতো???

তুমি চুপ ,আমিও। 

প্রজ্ঞা পারমিতা
 
© Paramita Prajna. All Rights Reserved. Unauthorized use or reproduction for any reason is prohibited.

Friday, August 26, 2016

হাতাশা

নিদারুন এক রাশ হাতাশাতে
একা  থেকে দোকা হবার উল্লাসে উপচে পরে গ্লাস।
ভুলে যাওয়া নাম গুলোকে মনে করতে চেয়ে
হাতড়ে বেড়াই স্মৃতির চিলেকোঠা ;

ইচ্ছেঘুড়ি কখন কোথায় ওড়ে তা যায়না বোঝা
মরচে ধরা মগজে দেই  শান ,
চোদ্দ আনা বোথা মগজে ঢালি ওয়াইন।
বোকামি গুলো হামাগুড়ি দিয়ে দেয় হানা।

রসালো  ধারাস্রোতে  সিক্ত  মন
ঝাপসা দৃষ্টি;
আদর মেখে ছুঁয়ে থাকা নিরলস মমতা
আর স্নেহের পরশের  কামনা সারাক্ষন।

ক্ষুধা কি কেবল শহর জুড়ে ফুটপাথে?
বহুতলে কি শুধুই আয়েশ ?
আড়মোড়া  ভাঙতে ভাঙতে  ব্যালকনিতে বৃষ্টি  গেলো ছুঁয়ে
আমি নাজেহাল দিশাহারা স্বপ্নে ।

প্রতিশ্রুতি গড়িয়ে পরে
ধুয়ে যেতে থাকে চোখের সামনেই।
মাদকতার নগ্ন পর্দা, উন্মাদনার কোলাহল
সংকল্পের বনেদিয়ানা ছাড়িয়ে রসের উন্মেষ।

ঘুণে ধরা সম্পর্কগুলোতে পেস্টিসাইটের প্রলেপ
ভেঙ্গচি কাটে   পুরোনো স্বপ্নরা
অভিশাপের বান্ডেল বেরিয়ে আসে গুটি গুটি
এক মহাকাশ ভালোবাসা নিয়ে।

(২৬ জুলাই ২০১৬)

© Paramita Prajna. All Rights Reserved. Unauthorized use or reproduction for any reason is prohibited

চিলেকোঠা ওয়েবজিন: কবিতা - প্রজ্ঞা পারমিতা ভাওয়াল

চিলেকোঠা ওয়েবজিন: কবিতা - প্রজ্ঞা পারমিতা ভাওয়াল: অত্যাচারের আঁচড় প্রজ্ঞা পারমিতা ভাওয়াল আমার ধমনীতে তোমার অত্যাচারের আঁচড়   আমার রন্ধ্রে রন্ধ্রে তোমার কথার চাবুকাঘাত ; চেতনার হ...


অত্যাচারের আঁচড়
প্রজ্ঞা পারমিতা ভাওয়াল
আমার ধমনীতে তোমার অত্যাচারের আঁচড়
আমার রন্ধ্রে রন্ধ্রে তোমার কথার চাবুকাঘাত ;

 
চেতনার হাতেখড়ির বিপুল আয়োজন। 

বিধস্ত মনের গভীরে কুমীর খেলা করে 


সেখানে লিলি বা হা
সনুহানা বা পদ্ম থাকতে পারতো অনায়াসে ;
কিছু রঙিন মাছ খেলতে পারতো। 

কালশিটে রক্তের সমারোহ
 
একরাশ বিরহবিলাস,চরম পাওয়ার
অনুভূতিতে মশগুল। 

যে কোনো ভাবে, যে কোনো মুহূর্তেই
 মুক্ত হতে পারি, তবে কেন ?
এই ভাবেই প্রীত থাকা?


কতো না  যাতনা যত্নে আন্দোলিত করেছে হৃদয় ,
তনুখানি হাসিতে বাঁশিতে রেখেছি ভরে
 
সজীব হয়ে মধুর থাকি।


Tuesday, August 23, 2016

নির্যাতনের সাবেকিয়ানা

জীবনের গ্রীন রুমে নব রূপে প্রবেশ হঠাৎ
ফুটন্ত  জলের বুদ্ বুদ্ এর মতোই
উবে গেছে কতো কিছু ,
চায়ের জল ফুটতে ফুটতে যতটুকু কথা ,যতটুকু চেয়ে থাকা
কতগুলো বছর পেরিয়ে আজ সামনে।

দৃষ্টি ঝাপসা  -তবু  তুমি স্পষ্ট।
রোদ্দুরের উত্তাপ ,জোছনা বিলাস , বৃষ্টির আস্বাদ
সব জড়িয়ে আছে,
সুক্ষ কৌশলে লুকিয়ে রাখি কুলুঙ্গিতে ।
কজন পারে সেটা?

বলিরেখা ছাপিয়ে তোমার অভিজ্ঞাতার ঝোলা থেকে গড়িয়ে পরে
নির্যাতনের  সাবেকিয়ানার ইতিহাস।
ভেসেছি, ডুবেছি ,উঠেছি কতবার ,
বারবার মরুভূমির ক্যাকটাস এর মতো  বাঁচার লড়াই ;
অঙ্গুলিহেলনে আর খোয়া যেতে দেবোনা আত্মসম্মান।

আপোষের দরজা তে তালা
তোমার বর্ণমালা কি খুঁজছে নতুন মিল ?
ওই চাউনি ডরায়ে না , ভাবায় না , ভালোবাসায় না.
নির্বিকার আমায় টলায়ও না
আপসোস নেই , পরিচ্ছন্ন বাতাস আমার চারপাশে ,তুমি অস্তিত্ব বিহীন।

অত্যাচারে সংগোপনে ষোলো কলা পূর্ণতা পায়ে কী ?
দ্বিধার সাগরে ভূমিষ্ঠ আমার স্বত্বা ,
জড়তা মুক্ত। 
মুঠো মুঠো দুরছাই নিয়ে
এক জীবনে নতুন নতুন জন্ম।

"মেলবন্ধন"


Friday, August 12, 2016

জীবনের দরকষাকষির কোন্দলে

অসীম দূরত্ব ,
ভীত মন ,ভীত শরীর
তবুও তোমার মতো
আমার মতো  করে ভালোবাসা।

মরতে মরতে  না  মরা শুকনো  নদী
নুড়ি পাথরের ওপর ধীর গতিতে;
দেয়াল তুলে দেয়া সব ইন্দ্রিয়তে
ভেঙে চুড়মার  করি গোপনে।

কথা ছিল দেখা হবে, হয়নি ;
কথা ছিল কথাও হবে , হয়নি ;
বয়ে গেছে অনেকটা অসময়
জীবনের দরকষাকষির কোন্দলে।

ছন্দহীন অনুভব

কিছু স্থায়ী  বিষাদ কামড়ে  ধরেছিলো সব অনুভূতি।
অধিকার বোধ আর অপরাধ বোধ সব চুড়মার করে
মূক কিছু ছন্দহীন অনুভবে হৃদয়ে মোচড়।


আধফোটা ফুল ,
কুঁড়ি পূর্ণাবয়ব পেয়েছে কীট দংশন ছাড়াই
শান্তিতে ঘুমোনো  যন্ত্রনা গুলো নাড়া দিয়ে যায়। 

কলস কলস কল্পনা
হাইড্রার মতো জড়াতে আসে ধেয়ে
বস্তাপচা প্রতিশ্রুতির উটকো ঘ্রানে ইচ্ছেগুলো শুকিয়ে যায়।

সব ঘটনার কুঁড়ি কখন মহীরুহ হয়েও উঠতে পারে
ইচ্ছেঘুড়ি কখন কোথায় ওড়ে তা যায়না বোঝা
দ্বিধার সাগরে ভূমিষ্ঠ  প্রেমের সম্ভাষণ।

গৃহিনী বেশ্যা

সেকি তুমি ভোলোনি ?
নাকি ভুলতে পারনি?
নাকি ভুলতে চাওনি ?
অমিতো  বাধ সাধিনি কোনদিন  কখনো?

গঙ্গাজল না হোক ,
এন্টিসেপটিক দিয়ে ধুয়ে মুছে সাফ করার যোগ্যতা তো রয়েছে।
ছদ্দবেশী সুখ তোমার চারপাশে
সীকৃতি দাও। বীরপুরুষ।

নিঃস্ব বা হতাশ হবার ভয় ?
স্ত্রীকে জানো তুলোধনা করতে,
পরের স্ত্রীকে আপন করো। খেলা কারো।
সুখে মাতাল হও 'গৃহিনী বেশ্যা'   মহিলা দের সাথে।

স্বামী সন্তান নিয়ে
সুখের আস্তানা
অন্যের ঘর ভাঙার চূড়ান্ত কামনা ;
শরীরের খিদে মেটানো পরপুরুষের সৌজন্যে।

Tuesday, August 9, 2016

অক্ষরের ফুলঝুরি


না গাঁথা  অক্ষরের ঝুরি 
পপকর্ন এর মতো টগবগিয়ে ওঠে
সময়ে অসময়ে , আবার মিলিয়ে যায়
অগোছালো মনের জোয়ারে।

তুমি  আমি মিলেমিশে একাকার
ফুড়ুৎ করে উড়ে যাওয়া তো যেতেই পারে
কবিতা ঝরুক টুপ্ টাপ
মনটা হোক খোলা আকাশ।

মৌনতা বড্ডো কঠিন
চুরমার করে দিতে পারে ভালোবাসার নরম মনটাকেও ;
বের করে দিতে পারে রাজা কে রাজকোষ থেকে
আউলা বাউল করে দিতে পারে ঘোর  সংসারীকে ।


দিলখোলা লাগামছাড়া তুফানী মনটা বুদবুদ এর মতো স্বাদ নিতে চায়ে
তোমার আমার ভালোবাসা তে শাণ দিতে গিয়ে
অভিমানের অতল সাগরে ডুবুরিহই


হৃদয়ের কারসাজি আর কারচুপীতে 
অজানা থাকে অনেক কিছুই।




Thursday, July 7, 2016

বৃষ্টি


বৃষ্টি তুই বিরামহীন
বৃষ্টি তুই ইলশেগুঁড়ি
বৃষ্টি তুই নাছোড়বান্দা,
বৃষ্টি তুই  মিষ্টি ভারী।

টুপ টাপ  বা ঝমঝম ,
রিমঝিম বা  অঝোরধারা
থাকিস জুড়ে  সারাবেলা ।
বৃষ্টি তুই দুষ্টু ভারী।

তোর জন্যই কাগজের নৌকো
তোর জন্যই ঝপাশ ঝুপুস
তোর জন্যই খিচুড়ি বেগুনি
তোর জন্যই গলা মিলিয়ে জাপটে  ধরি।








Bhalo thakar bikalpo nei, kharap tai thakte nei.........

জীবন সুধা করে পান , আনন্দে গ্রহণ করি সব দান ,
মিছি মিছি কেন আহা দুখকে অপবাদ দিয়ে কারো অপমান ?
সুখ পাখি ডানা ঝাপটে সদাই দায়ে জানান -- জীবনের দাম !
কষ্ট কে ঠেলবে যত দূরে , সে আসবে ধেয়ে ...
তাকেও দিয়ে সম্মান ,জীবনকে কে করি চলো আনন্দের বাগান


অনেক অনেক কথা

অনেক অনেক কথা
লিখব বলে এলাম চলে -অনেক অনেক কথা ...তোময়ে পেয়ে ভুলে গেলাম যত মনের ব্যথা ........

তুমি শুধু

তুমি শুধু
তুমি শুধু থেকো মোর মনের ঈশান কোণে.....সব কিছু তুচ্ছ করে ভালো বাসবো জীবনকে ...এলোমেলো জীবন আমি সাজবো প্রাণ ভরে ...বাঁচব আবার নতুন করে ,নতুন উদ্দমে..

Followers

Blog Archive

Powered By Blogger