Tuesday, August 23, 2016

নির্যাতনের সাবেকিয়ানা

জীবনের গ্রীন রুমে নব রূপে প্রবেশ হঠাৎ
ফুটন্ত  জলের বুদ্ বুদ্ এর মতোই
উবে গেছে কতো কিছু ,
চায়ের জল ফুটতে ফুটতে যতটুকু কথা ,যতটুকু চেয়ে থাকা
কতগুলো বছর পেরিয়ে আজ সামনে।

দৃষ্টি ঝাপসা  -তবু  তুমি স্পষ্ট।
রোদ্দুরের উত্তাপ ,জোছনা বিলাস , বৃষ্টির আস্বাদ
সব জড়িয়ে আছে,
সুক্ষ কৌশলে লুকিয়ে রাখি কুলুঙ্গিতে ।
কজন পারে সেটা?

বলিরেখা ছাপিয়ে তোমার অভিজ্ঞাতার ঝোলা থেকে গড়িয়ে পরে
নির্যাতনের  সাবেকিয়ানার ইতিহাস।
ভেসেছি, ডুবেছি ,উঠেছি কতবার ,
বারবার মরুভূমির ক্যাকটাস এর মতো  বাঁচার লড়াই ;
অঙ্গুলিহেলনে আর খোয়া যেতে দেবোনা আত্মসম্মান।

আপোষের দরজা তে তালা
তোমার বর্ণমালা কি খুঁজছে নতুন মিল ?
ওই চাউনি ডরায়ে না , ভাবায় না , ভালোবাসায় না.
নির্বিকার আমায় টলায়ও না
আপসোস নেই , পরিচ্ছন্ন বাতাস আমার চারপাশে ,তুমি অস্তিত্ব বিহীন।

অত্যাচারে সংগোপনে ষোলো কলা পূর্ণতা পায়ে কী ?
দ্বিধার সাগরে ভূমিষ্ঠ আমার স্বত্বা ,
জড়তা মুক্ত। 
মুঠো মুঠো দুরছাই নিয়ে
এক জীবনে নতুন নতুন জন্ম।

"মেলবন্ধন"


Friday, August 12, 2016

জীবনের দরকষাকষির কোন্দলে

অসীম দূরত্ব ,
ভীত মন ,ভীত শরীর
তবুও তোমার মতো
আমার মতো  করে ভালোবাসা।

মরতে মরতে  না  মরা শুকনো  নদী
নুড়ি পাথরের ওপর ধীর গতিতে;
দেয়াল তুলে দেয়া সব ইন্দ্রিয়তে
ভেঙে চুড়মার  করি গোপনে।

কথা ছিল দেখা হবে, হয়নি ;
কথা ছিল কথাও হবে , হয়নি ;
বয়ে গেছে অনেকটা অসময়
জীবনের দরকষাকষির কোন্দলে।

ছন্দহীন অনুভব

কিছু স্থায়ী  বিষাদ কামড়ে  ধরেছিলো সব অনুভূতি।
অধিকার বোধ আর অপরাধ বোধ সব চুড়মার করে
মূক কিছু ছন্দহীন অনুভবে হৃদয়ে মোচড়।


আধফোটা ফুল ,
কুঁড়ি পূর্ণাবয়ব পেয়েছে কীট দংশন ছাড়াই
শান্তিতে ঘুমোনো  যন্ত্রনা গুলো নাড়া দিয়ে যায়। 

কলস কলস কল্পনা
হাইড্রার মতো জড়াতে আসে ধেয়ে
বস্তাপচা প্রতিশ্রুতির উটকো ঘ্রানে ইচ্ছেগুলো শুকিয়ে যায়।

সব ঘটনার কুঁড়ি কখন মহীরুহ হয়েও উঠতে পারে
ইচ্ছেঘুড়ি কখন কোথায় ওড়ে তা যায়না বোঝা
দ্বিধার সাগরে ভূমিষ্ঠ  প্রেমের সম্ভাষণ।

গৃহিনী বেশ্যা

সেকি তুমি ভোলোনি ?
নাকি ভুলতে পারনি?
নাকি ভুলতে চাওনি ?
অমিতো  বাধ সাধিনি কোনদিন  কখনো?

গঙ্গাজল না হোক ,
এন্টিসেপটিক দিয়ে ধুয়ে মুছে সাফ করার যোগ্যতা তো রয়েছে।
ছদ্দবেশী সুখ তোমার চারপাশে
সীকৃতি দাও। বীরপুরুষ।

নিঃস্ব বা হতাশ হবার ভয় ?
স্ত্রীকে জানো তুলোধনা করতে,
পরের স্ত্রীকে আপন করো। খেলা কারো।
সুখে মাতাল হও 'গৃহিনী বেশ্যা'   মহিলা দের সাথে।

স্বামী সন্তান নিয়ে
সুখের আস্তানা
অন্যের ঘর ভাঙার চূড়ান্ত কামনা ;
শরীরের খিদে মেটানো পরপুরুষের সৌজন্যে।

Tuesday, August 9, 2016

অক্ষরের ফুলঝুরি


না গাঁথা  অক্ষরের ঝুরি 
পপকর্ন এর মতো টগবগিয়ে ওঠে
সময়ে অসময়ে , আবার মিলিয়ে যায়
অগোছালো মনের জোয়ারে।

তুমি  আমি মিলেমিশে একাকার
ফুড়ুৎ করে উড়ে যাওয়া তো যেতেই পারে
কবিতা ঝরুক টুপ্ টাপ
মনটা হোক খোলা আকাশ।

মৌনতা বড্ডো কঠিন
চুরমার করে দিতে পারে ভালোবাসার নরম মনটাকেও ;
বের করে দিতে পারে রাজা কে রাজকোষ থেকে
আউলা বাউল করে দিতে পারে ঘোর  সংসারীকে ।


দিলখোলা লাগামছাড়া তুফানী মনটা বুদবুদ এর মতো স্বাদ নিতে চায়ে
তোমার আমার ভালোবাসা তে শাণ দিতে গিয়ে
অভিমানের অতল সাগরে ডুবুরিহই


হৃদয়ের কারসাজি আর কারচুপীতে 
অজানা থাকে অনেক কিছুই।




Thursday, July 7, 2016

বৃষ্টি


বৃষ্টি তুই বিরামহীন
বৃষ্টি তুই ইলশেগুঁড়ি
বৃষ্টি তুই নাছোড়বান্দা,
বৃষ্টি তুই  মিষ্টি ভারী।

টুপ টাপ  বা ঝমঝম ,
রিমঝিম বা  অঝোরধারা
থাকিস জুড়ে  সারাবেলা ।
বৃষ্টি তুই দুষ্টু ভারী।

তোর জন্যই কাগজের নৌকো
তোর জন্যই ঝপাশ ঝুপুস
তোর জন্যই খিচুড়ি বেগুনি
তোর জন্যই গলা মিলিয়ে জাপটে  ধরি।








Wednesday, July 6, 2016

অত্যাচারের আঁচড়

আমার ধমনীতে তোমার অত্যাচারের আঁচড়
আমার রন্ধ্রে রন্ধ্রে তোমার কথার চাবুকাঘাত ;
চেতনার হাতেখড়ির বিপুল আয়োজন। 


বিধস্ত মনের গভীরে কুমীর খেলাকরে
সেখানে লিলি বা হাস্নুহানা বা পদ্ম   থাকতে পারতো অনায়াসে ;

কিছু রঙিন মাছ খেলতে পারতো।

কালশিটে রক্তের সমারোহ
একরাশ বিরহ বিলাস,
চরম  পাওয়ার  অনুভূতিতে মশগুল। 


যে কোনো ভাবে , যে কোনো মুহূর্তেই
মুক্ত হতে পারি , তবে কেন ?
এই ভাবেই প্রীত থাকা?


কতোনা  যাতনা যত্নে আন্দোলিত করেছে হৃদয় ,
তনুখানি হাসিতে বাঁশিতে রেখেছি ভরে
সজীব হয়ে মধুর থাকি।
(
প্রজ্ঞা পারমিতা ভাওয়াল)
06.07.2016

Drops


Oh Heavenly drops
Just pour
Wash away all sins;
Clean  the heart
Sooth the bodyPurify for ever.
Give the heavenly touch.
 

5th July 2016

Saturday, July 2, 2016

আরো একবার




আরো একবার আসুক  বর্ষা  ঝমঝমিয়ে  ,
ভিজুক  দেহ ,ভিজুক মন।
আরো একবার
সিক্ত হৃদয় হোক আলিঙ্গন বদ্ধ।



আরো একবার
জড়িয়ে ধরুক মনের মানুষ আপনজন।

আরো একবার
নেশায়ে মাতুক মাতাল এই মন।

আরো একবার
মিলুক  গলা  বৃষ্টির সুরে ছন্দে।

আরো একবার
নেচে উঠুক   সৃষ্টি সুখের আনন্দে।

আরো একবার হিয়ার  ভেতর
আসুক সুখের তরঙ্গ।

আরো একবার
একাকার তোমাতে আমাতে।


আরো একবার মেঘলা আকাশ
সাক্ষী থাকুক  এই মিলনের।

Friday, July 1, 2016

Solitude And Loneliness


Love My Loneliness
Love my Solitude.
Sometimes I embrace Myself
Give a Tight Hug
And get peace.

Precious moments
Enjoy with myself
Celebrate thyself.
No wish to part  with
Me and my Loneliness.



29thJune 2016
© Paramita Prajna. All Rights Reserved. Unauthorized use or reproduction for any reason is prohibited.

Friday, June 3, 2016

বিশ্বাস

বিশ্বাস  ছাড়া আর কি আছে দেবার ?
তবু তুমি অবিশ্বাসে  ভরিয়ে দিতে আমার ঝুলি ,
আমিও কি নির্বোধ ,
ভাবতাম ভুল করে হয়েছে বুঝি অজান্তেই  ।

কত কত আশ্বাস ,কত শত ভুল বিশ্বাস
ভেঙ্গে চুরমার হয়েছে বার বার অজস্র বার ,
আর কেন মিছে আবরণে ভুলাই নিজেরে
মুর্খ র ও সাধ  জাগে বাঁচতে সসম্মানে।

ইচ্ছে বাগান






আমাদের  ইচ্ছে বাগানে
রঙ বেরঙ এর ফুলের সমারোহ।

ইচ্ছে  মতো খেলা করা
পাতাবাহার ও আছে সেথা।

তুমিও কি নিদারুন আমেজে
লুকোচুরি খেল অবিরাম।


আমিও ইচ্ছে  সাজাই বাগান,
নিপুন হাতে সাজিয়ে চলি।


চাইলেই মেঘ দেয়  বৃষ্টিজল
চাঁদ মেলে দেয় জোছনার চাদর ,

পৃথিবীর মাপের চেয়ে অনেক বড়
সর্বনাশের ধ্বজা উড়িয়ে;

বুকের সংগোপনে উপনিবেশ
তোমার আমার অজস্র ব্যথা।

সেই না বলা কথাগুলো প্রজাপতির ডানাতে
ভ্রমরের গুঞ্জনে ভেসে বেড়ায়ে।

ফুলের রেণু মেখে নির্বাক অবাক
গালিচাতে পাশাপাশি  মাখামাখি।

বুকের পাঁজরের  খাঁচে খাঁচে
আমাদের ইচ্ছে বাগানে  শান্তি সমাধি।


প্রজ্ঞা পারমিতা ভাওয়াল (১৫ই এপ্রিল ২০১৬/ ২রা বৈশাখ১৪২৩)

Tuesday, April 12, 2016

LIFE - Paramita Bhowal: কবে আসবে

LIFE - Paramita Bhowal: কবে আসবে: কবে আসবে গ্লানিহীন পিপাসা দ্বন্দ   দ্বিধাহীন , হদিস বিহীন যাতাকল এ ঠাসা ; বানভাসি মনের কোনে একচিলতে আশা। চোখের পাতায়ে তুলসী অফু...

Monday, April 4, 2016

কথা

কবিতা - পারমিতা প্রজ্ঞা ভাওয়াল

কথা
পারমিতা প্রজ্ঞা ভাওয়াল
কিছু কথা থাক অজানা
কিছু কথা খুব চেনা।
কিছু কথা পোষ  মানে না
কিছু শুধুই খেয়ালিপনা।
কিছু কথা তীক্ষ্ন
কিছু আবার ভোতা
কিছু  কথা ধারালো
কিছু কিন্তু অবান্তর।
কিছু কথা বেশ দামী
কিছু আবার কম দামী।
কিছু কথা বেশ ভারী
কিছু আবার হালকা জানি।  
কিছু কথা সাদা
কিছু আবার কালো।
কিছু কথা রঙীন
কিছু আবার ঝলমল।
কিছু কথা চেঁচিয়ে
কিছু আবার ফিসফিস,
কিছু আবার জোরে
কিছু আবার ইঙ্গিত।
কিছু কথা নিঃশব্দ
কিছু আবার জোরালো;
কিছু কথা অগোছালো
কিছু আবার ভীষণ ভালো।
কিছু কথা সবাক
কিছু আবার নির্বাক,
কিছু কথা কবিতা,
কিছু আবার বাচালতা।

কথা যখন কথাকলি,
কথায় তখন নামাবলী;
কথা যখন চুপ কথাটি
কথার প্রাণে মন টানে কি ?

হৃদয় যখন কথা বলে
মনের কথা বোলো  তারে।
নীরবে যখন কথারা সব
নিভৃতে লুকায়  কথা সব। 

কথায়ে কথায়ে কথা বাড়ে
কথার পিঠে কথা চলে।
কথার কোনো নেই বালাই
কথার হিসেবও  নেই তাই।

Thursday, March 31, 2016

APEKHYA

LIFE - Paramita Bhowal: বনেদী অশ্রুকণা

LIFE - Paramita Bhowal: বনেদী অশ্রুকণা: .



















Friday, January 1, 2016


ক্লান্ত ইতিহাস




ইতিহাস ক্লান্ত;

পাতায়ে পাতায়ে লেখা

উন্মাদনার কোলাহল।



ম্রিয়মান সংহতি বুলি

সংযমের ঘরে চুরি

সংকল্প  দিশাহীন।



অবৈধ চাদরে

অবোধ  জোছনা বিলাস

চাঁদের রূপে অন্তর্লীন।



নীলাভ শাড়ির আঁচলে

রুপালী তারার ঝিলমিল

কুত্সিত প্রসাধন।



নির্মম প্রতিশোধ

করাতের কর্কশ টান

সব ম্রিয়মান ধর্মের কোন্দলে।



কোদাল দিয়ে চাছা

শিশুর আর্তনাদ,

আনন্দম তবু পিয়াস আঁখি।





সুবাসিত আতরের ঘ্রাণ

আড়ালে আবডালে দুধকলা খিরকলাতে

পোষা কালসাপ।



( পারমিতা  প্রজ্ঞা ভাওয়াল )







LIFE - Paramita Bhowal: ক্লান্ত ইতিহাস

LIFE - Paramita Bhowal: ক্লান্ত ইতিহাস:


















Friday, January 1, 2016


ক্লান্ত ইতিহাস




ইতিহাস ক্লান্ত;

পাতায়ে পাতায়ে লেখা

উন্মাদনার কোলাহল।



ম্রিয়মান সংহতি বুলি

সংযমের ঘরে চুরি

সংকল্প  দিশাহীন।



অবৈধ চাদরে

অবোধ  জোছনা বিলাস

চাঁদের রূপে অন্তর্লীন।



নীলাভ শাড়ির আঁচলে

রুপালী তারার ঝিলমিল

কুত্সিত প্রসাধন।



নির্মম প্রতিশোধ

করাতের কর্কশ টান

সব ম্রিয়মান ধর্মের কোন্দলে।



কোদাল দিয়ে চাছা

শিশুর আর্তনাদ,

আনন্দম তবু পিয়াস আঁখি।





সুবাসিত আতরের ঘ্রাণ

আড়ালে আবডালে দুধকলা খিরকলাতে

পোষা কালসাপ।



( পারমিতা  প্রজ্ঞা ভাওয়াল )







Bhalo thakar bikalpo nei, kharap tai thakte nei.........

জীবন সুধা করে পান , আনন্দে গ্রহণ করি সব দান ,
মিছি মিছি কেন আহা দুখকে অপবাদ দিয়ে কারো অপমান ?
সুখ পাখি ডানা ঝাপটে সদাই দায়ে জানান -- জীবনের দাম !
কষ্ট কে ঠেলবে যত দূরে , সে আসবে ধেয়ে ...
তাকেও দিয়ে সম্মান ,জীবনকে কে করি চলো আনন্দের বাগান


অনেক অনেক কথা

অনেক অনেক কথা
লিখব বলে এলাম চলে -অনেক অনেক কথা ...তোময়ে পেয়ে ভুলে গেলাম যত মনের ব্যথা ........

তুমি শুধু

তুমি শুধু
তুমি শুধু থেকো মোর মনের ঈশান কোণে.....সব কিছু তুচ্ছ করে ভালো বাসবো জীবনকে ...এলোমেলো জীবন আমি সাজবো প্রাণ ভরে ...বাঁচব আবার নতুন করে ,নতুন উদ্দমে..

Followers

Blog Archive

Powered By Blogger