Tuesday, July 25, 2017

ভাবনার ছানাপোনারা ভেতরপাড়াতে তোলপাড়

অকারণ, ধুঁকপুঁক  
অবিরাম ।
এক  জীবনে সবাইরে যায় নাকি চেনা ?

প্রশ্রয় ! প্রেমের প্রশ্রয়। 
উষ্ণতার দুটো নগ্ন দেহ থাকে মগ্ন।
মাঝে মাঝেই সমর্পনের ইচ্ছে জাগে।

লন্ডভন্ড এক লহমায়
সমস্ত লজ্জা উবে যায় কর্পূরের মত
নিরাভরণ দেহের উত্তাপে বিলীন হয়।
দুর্বল মুহূর্তে একান্তে অভিলাষ,
নিরালায় দুঃখ বিলাস
স্মৃতিমেদুর হয় শিহরণ ;

সেই জং ধরা টিনের ট্রাঙ্কে এখনো
সব কামনা বাসনা  বন্দী।
প্রেমের বন্যাতে অকপটে দ্বিধাহীন স্বীকারোক্তি ?

 নাভিশ্বাসে
 বাথটাবে
 বর্ণিল প্রজাপতির কোমল ডানাতে
জোনাকির অল্পনাতে
ঝিলের মাছের নৃত্যে
গন্ধরাজের সুবাসে
কৃষ্ণচূড়ার লালিমাতে
আরো অনেক কিছুতেই
আমি ও  খুঁজছি তোমায়।
অবিশ্বাস্য হলেও সত্য।
উম্মুক্ত পা এর পাতাতে স্পর্শে
নীল খাতার পাতায় 
ইতিউতি পড়ে থাকা চুম্বনে 
আকাঙ্ক্ষার চরমে -
গগনচুম্বী কামনারা  চাঙ্গা
পথটা পিচ্ছিল
নিজের কাছে নিজেকে প্রমাণ করার দায়বদ্ধতা।
অনেক প্রতিশ্রুতিতে আবদ্ধ করা চরম অভিলাষ।

(প্রজ্ঞা পারমিতা )
চিলেকোঠা  ২০১৭জুলাই

CHILEKOTHAeMag: কবিতা / ভাবনার ছানাপোনারা ভেতরপাড়াতে তোলপাড় / প্...

CHILEKOTHAeMag: কবিতা / ভাবনার ছানাপোনারা ভেতরপাড়াতে তোলপাড় / প্...:   অকারণ, ধুঁকপুঁক   অবিরাম । এক  জীবনে সবাইরে যায় নাকি চেনা ? প্রশ্রয় ! প্রেমের প্রশ্রয়।  উষ্ণতার দুটো নগ্ন দেহ থাকে মগ্ন। ম...

Monday, July 17, 2017

পৰকীয়াত স্বকীয়তা

পৰকীয়াত স্বকীয়তা
তাহানিৰ বৰষুন  আছিল সাক্ষী
সোহাগ আৰু মৰমৰ ;
মেঘ মোৰ প্রেম ,
পৰকীয়া পিছে বৰষুণৰ সৈতে;
বৰষুণকেই মই স্পর্শৰ দিলু অধিকাৰ।

অকৃপণ চুম্বনত সিক্ত কৰি
প্রতিটো তোপাট শিহৰণ,
আলোড়ন প্রতিটো ইন্দ্রিয়ত।
ৰন্ধ্রে ৰন্ধ্রে মাদকতা
চূড়ান্ত উন্মাদনা ।

ভঙ্গিমাৰ সলনি,
ব্যাপ্তিৰ পৰিধি ,
আবেগৰ ধাৰা
প্রেমক দিলে অন্যমাত্রা
স্বকীয়তা।

প্রজ্ঞা পাৰমিতা ভাওয়াল
জুন ২০১৭

© Paramita Prajna. All Rights Reserved. Unauthorized use or reproduction for any reason is prohibited

মামৰে ধৰা আবেগ

মামৰে ধৰা আবেগ         ২৬জুন ১৭

আলসুয়া দুপৰীয়া
মামৰে ধৰা টিনৰ  ট্রাঙ্কত
সামৰি থুয়া
সেমেকাই জুয়া স্মৃতিবোৰ
হাতৰ মুঠিত লৈ
মনৰ চুতালত মেলি ধৰিলো।

বতাহৰ পৰশ  পাই
সৌৰভে ভৰি উঠিল হিয়া ;
সাৰ পাই উঠিল পুঞ্জীভূত আবেগ।
এজাক পখিলা বর্ণিল কৰি পেলালে মনতো ;
উত্তাল সুনামিৰ দৰে হৃদয়ৰ আবেগত  ভাঁহি গল
সকলো সংযম।

ভৰপূৰ  জীৱনৰ পেয়ালাৰ পৰা উপচি পৰে মিছা আৰু  ভাঁওতা সুখ ;
কোনে নো  পাৰে স্মৃতিসুধাত এনেকুয়া অমৃত বিচাৰিবলৈ ?
সোয়ৰণীৰ আলিবাটত নৈস্বর্গিক বিচৰণ কৰিবলৈ ?
ৰাইজৰ মাজত প্ৰেমৰ উচ্ছাস দেখাৱলৈ ?
আইৰ আঁচলত জপিয়াই গুনধ নিবলৈ ?
নিজৰ মতে জিয়াই থাকিব পাৰে কিমানে ?

প্রজ্ঞা পাৰমিতা ভাওয়াল 
© Paramita Prajna. All Rights Reserved. Unauthorized use or reproduction for any reason is prohibited

লন্ডভন্ড কোলাজ

লন্ডভন্ড কোলাজ

মনের জ্বর তো অহরহ।

বর্জনের মধ্যে থেকে  করি অর্জন ;
বিশ্বকোষ বহিঃর্ভুত
উথাল পাথাল অক্ষর পাশাপাশি গা ঘেঁষে ;
জীবনের আগুনে দগ্ধ।
হুঙ্কার তোলে যখন তখন।


শঙ্কা আশঙ্কা জলাঞ্জলি দিয়ে 
অধিক ভুলেতে মগ্ন।
ভুলের অধিক ভুল,
তাহাতেও  কি সুখ।
প্রেমের ব্যাকরণ,
কবিতার ব্যাকরণ,
জীবনের ব্যাকরণের
লন্ডভন্ড কোলাজ

দেয়ালে থেকে হাসে।
মায়াময় মনোময়
অনুভবের শরবতে চুমুক ,
তাতে বিচ্ছুরিত কিছু অগোছালো স্মৃতি;
ভুলে থাকার ভান
আদপে কি ভুলে যাওয়া ?

প্রজ্ঞা পারমিতা ভাওয়াল (জুন ২০১৭)

Saturday, July 15, 2017

বর্ষাকালীন চুম্বন

বর্ষাকালীন চুম্বন

পরকীয়াতে মগ্ন মধ্যবয়স্ক প্রেমিক প্রেমিকার বর্ষাকালীন চুম্বন
মাঝপথে আটকে গেল
সুবিধে-অসুবিধে বোধে বন্দী
ঝড়ের আভাসে নিষেধের নামাবলী;
হুতাশে মন উচাটন-
এক স্তব্ধ উপলব্ধি,
গোপন খামে সাজানো অক্ষর কবিতা হয়ে ওঠে।
বোটানিক্যাল গার্ডেনের পাতারা দোল খায়।
সেই বৃদ্ধ বৃক্ষ
সুমধুর, দুর্বোধ্য, গড়ন, পতন, আলিঙ্গনের, চুম্বনের, প্রেম অপ্রেমের সাক্ষী।

ঘরেতে আগল, হৃদয়ে শিকল , কুটিল জটিল হাসি
জ্যোৎস্না বিধ্বস্ত জীবন।
জীবন্ত লাশ,ম্লান মুখে দীর্ঘকায় স্বপ্ন;
যেদিন তাদের শান্ত অনুভুতি, উপলব্ধির ঋজুতায়
প্রেমহীন বুকের শিখা থরথর কাঁপা থেকে ত্রাস হীন স্থির।
আঙুলে আঙুলে কোলাকুলিতে
হৃদয় সিঁচে প্রেমের, শ্রদ্ধার, বিশ্বাসের ডানায় ভেসে
অতিক্রম করলো সেই জড়তা,
পরকীয়া প্রাণ পেলো ,
বোটানিক্যাল গার্ডেনের পাতারা দোল খেলো ।

প্রজ্ঞা পারমিতা ভাওয়াল (চিলেকোঠা জুন ২০১৭)

Tuesday, July 4, 2017

ভন্ডের টাইম পাস


অভ্যাসে জেগে থাকি
অপেক্ষাতে।......
নিজের কাছে নিজেকে প্রমান করার দায়বদ্ধতা
অজস্র  প্রতিশ্রুতিতে আবদ্ধ।

স্বপ্নের  ম্লান  হিমেল হওয়া ,
মাঝে মাঝেই সমর্পনের ইচ্ছে জাগে।

ক্ষতগুলোকে নিলামে চড়াই  
মনের মরুভূমিতে তেষ্টা বেড়ে চলে।

চোখের জল বলিরেখা বেয়ে....... 
নিঃশ্বাস রুদ্ধতা ;

হ্রৃদপিণ্ডতে পুড়ছে কিছু ,
অন্তরালে নিঃশব্দে।

শেষের পরেও শেষ খোঁজার মিথ্যে নেশা
সাংঘাতিক আকাঙ্ক্ষা ।

রক্তক্ষরণের পলতে জ্বালিয়ে 
অস্তিত্ববিহীন অঙ্গীকারের পিছুটান।
(প্রজ্ঞা পারমিতা )
(7th June 2017)
© Paramita Prajna. All Rights Reserved. Unauthorized use or reproduction for any reason is prohibited

Saturday, July 1, 2017

আমি হযবরল

আমি হযবরল
আমি হযবরল ,
আমি কচু পোড়া ,
আমি আলু ভাতে
কাঁঠালের দানা পোড়া,
লঙ্কা পোড়া,

রাঙা আলু  আর
বেগুন পোড়া
আমি করলা সেদ্ধ 
আরো কী কী  সব।
পুড়তে পুড়তে ......
পুড়তে পুড়তে ঋদ্ধ হই অনবরত।

মনের জ্বর তো অহরহ।

বর্জনের মধ্যে থেকে  করি অর্জন ;
বিশ্বকোষ বহিঃর্ভুত
উথাল পাথাল অক্ষর পাশাপাশি গা ঘেঁষে ;
জীবনের আগুনে দগ্ধ।
হুঙ্কার তোলে যখন তখন।
শঙ্কা আশঙ্কা জলাঞ্জলি দিয়ে 
অধিক ভুলেতে মগ্ন ;
ভুলের অধিক ভুল,
তাহাতেও  কি সুখ।

প্রেমের ব্যাকরণ,
কবিতার ব্যাকরণ,
জীবনের ব্যাকরণের
লন্ডভন্ড কোলাজ
দেয়ালে থেকে হাসে।
মায়াময় মনোময়
অনুভবের শরবতে চুমুক ,
তাতে বিচ্ছুরিত কিছু অগোছালো স্মৃতি;
ভুলে থাকার ভান
আদপে কি ভুলে যাওয়া ?

--প্রজ্ঞা পারমিতা ( ১জুলাই ২০১৭)

Monday, June 26, 2017

ভালোবাসা - ৩

 
ভালোবাসা ৩
নিয়মের বেড়াজালে হাঁসফাঁস করা এই সভ্যসমাজ,
গোপন অভিসার,অভিলাষ ;
সমাজের নিয়মের যুপকাষ্ঠে বলির পাঁঠা সোহাগ ।

হাহাকার হৃদয় ।
তাবৎ অসভত্যার দৃষ্টি,
পাড়াতে  প্রবেশ বিপত্তির
সুখের খেই যায় হারিয়ে
ভেঙে পড়ে
মাঝরাস্তায় হৃৎপিন্ডের কান্না।

ভেতরপাড়া ভরপুর,
ভালোবাসার উদ্দাম  রক্ত যদি প্রবাহিত
এতো কেন অসহায় প্রেম !!!

উত্তাল মন বেপরোয়া
চার চোখ মশগুল;
অজস্র চাউনি গুলো ধোঁয়াশা ;
বেসামাল ধুকপুকুনী
নিত্য নতুন পরাজয়ও  অম্লান,
স্বপ্নের হিমেল হাওয়ায় স্নান।

আঁকড়ে ধরে দুজন দুজনকে
বাহুডোরে, দৃষ্টিতে, চুম্বনে ,
অবিচ্ছেদ্য আলিঙ্গনে।

(প্রজ্ঞা পারমিতা ভাওয়াল ) ১৭জুন ২০১৭
© Paramita Prajna. All Rights Reserved. Unauthorized use or reproduction for any reason is prohibited

Friday, June 16, 2017

বর্ষাকালীন চুম্বন

১৬ জুন ২০১৭

বর্ষাকালীন চুম্বন
পরকীয়াতে মগ্ন মধ্যবয়স্ক প্রেমিক প্রেমিকার
বর্ষাকালীন চুম্বন
মাঝপথে আটকে গেল সুবিধে-অসুবিধে বোধে বন্দি,
ঝড়ের আভাষে নিষেধের নামাবলি;হুতাশে  মন উচাটন-
এক স্তব্ধ উপলব্ধি;

গোপন খামে সাজানো অক্ষর কবিতা হয়ে ওঠে।

বোটানিক্যাল গার্ডেনের  পাতারা দোল খায়।

সেই বৃদ্ধ বৃক্ষ
সুমধুর, দুর্বোধ্য, গড়ন, পতন, আলিঙ্গনের, চুম্বনের,
প্রেম অপ্রেমের সাক্ষী। ঘরেতে আগল, হৃদয়ে শিকল , কুটিল জটিল হাসি জ্যোৎস্না বিধ্বস্ত জীবন।
জীবন্ত লাশ,ম্লান মুখে
দীর্ঘকায় স্বপ্ন;
যেদিন তাদের শান্ত অনুভুতি, উপলব্ধির ঋজুতায়
প্রেমহীন বুকের  শিখা  থরথর কাঁপা থেকে ত্রাস হীন স্থির।

আঙুলে আঙুলে কোলাকুলিতে
হৃদয় সিঁচে প্রেমের, শ্রদ্ধার, বিশ্বাসের ডানায় ভেসে
অতিক্রম করলো সেই জড়তা,
পরকীয়া প্রাণ পেলো ...

বোটানিক্যাল গার্ডেনের  পাতারা দোল খেলো ।

( প্রজ্ঞা পারমিতা ভাওয়াল )

© Paramita Prajna. All Rights Reserved. Unauthorized use or reproduction for any reason is prohibited

Sunday, June 4, 2017

LIFE - Paramita Bhowal: চুপকথাটি

LIFE - Paramita Bhowal: চুপকথাটি
আজ চুপকথাটি হবো
অরণ্যের গভীরতা খুঁজবো
অভয়ারণ্যের সম্পদের হিসেব নেবো।
না , আজ মুঠোফোন  বাজাবে না সুর কোনো ,
ভুলেও আজ কথা নয়;
আজ শুধুই অন্তরঙ্গতার অঙ্ক।

কথার ভাঁজে ভাঁজে
অনুভূতির স্রোতের পাড়ে
যত টুকরো অভিমান
সব কুঁড়িয়ে
আজ নিঃশব্দে নীরবে
গণিতে বিচরণ।

Saturday, June 3, 2017

চুপকথাটি

আজ চুপকথাটি হবো
অরণ্যের গভীরতা খুঁজবো
অভয়ারণ্যের সম্পদের হিসেব নেবো।
না , আজ মুঠোফোন  বাজাবে না সুর কোনো ,
ভুলেও আজ কথা নয়;
আজ শুধুই অন্তরঙ্গতার অঙ্ক।

কথার ভাঁজে ভাঁজে
অনুভূতির স্রোতের পাড়ে
যত টুকরো অভিমান
সব কুঁড়িয়ে
আজ নিঃশব্দে নীরবে
গণিতে বিচরণ।

Tuesday, May 23, 2017

খুঁজেছি



ভাবনার ছানাপোনারা  ভেতরপাড়াতে  তোলপাড়
অকারণ,
ধুঁকপুঁক  
অবিরাম ।

এক  জীবনে সবাইরে যায় নাকি চেনা ?

প্রশ্রয় ! প্রেমের প্রশ্রয়। 
উষ্ণতার দুটো নগ্ন দেহ থাকে মগ্ন
মাঝে মাঝেই সমর্পনের ইচ্ছে জাগে।
লন্ডভন্ড এক লহমায়
সমস্ত লজ্জা উবে যায় কর্পূরের মত
নিরাভরণ দেহের উত্তাপে বিলীন হয়।

দুর্বল মুহূর্তে একান্তে অভিলাষ,
নিরালায় দুঃখ বিলাস
স্মৃতিমেদুর হয় শিহরণ ;
সেই জং ধরা টিনের ট্রাঙ্কে এখনো

সব কামনা বাসনা  বন্দী।

প্রেমের বন্যাতে অকপটে দ্বিধাহীন স্বীকারোক্তি ?
 নাভিশ্বাসে
 বাথটাবে
 বর্ণিল প্রজাপতির কোমল ডানাতে
জোনাকির অল্পনাতে
ঝিলের মাছের নৃত্যে
গন্ধরাজের সুবাসে
কৃষ্ণচূড়ার লালিমাতে
আরো অনেক কিছুতেই

আমি ও  খুঁজেছি তোমায়।
অবিশ্বাস হলেও সত্য।
উম্মুক্ত পা এর পাতাতে
স্পর্শে

নীল খাতার পাতায় 
ইতিউতি পড়ে থাকা চুম্বনে 
আকাঙ্ক্ষার চরমে -
গগন চুম্বি কামনারা  চাঙ্গা
পথটা পিচ্ছিল
নিজের কাছে নিজেকে প্রমান করার দায়বদ্ধতা।
অনেক প্রতিশ্রুতিতে আবদ্ধ করা চরম অভিলাষ।
(প্রজ্ঞা পারমিতা )
 (২২মে ২০১৭)
© Paramita Prajna. All Rights Reserved. Unauthorized use or reproduction for any reason is prohibited

Saturday, May 20, 2017

আমাদের ভালোবাসা !!!! (২)

(২)

আমাদের ভালোবাসা
সরব যদি নাহয় ,
অনুপমের অধিক
অনাবিলের অধিক
নতশিরের না হয় যদি
পূর্বপুরুষের অভিশাপ নাকি প্রেম ?
প্রেম কি নেশা ?
সোনাঝুড়ি বা বাঁদরলাঠি ,রাধাচূড়া, কৃষ্ণচূড়ার  ছায়াতলে
অকপট স্বীকারোক্তি।
নয় প্রতিশ্রুতিতে আবদ্ধ ;
নেই সংশয়ের পাহাড়।
কোজাগরী রাতে উজাগরে থাকা।
গৌরবের,অহংকারের ,
ভরামুঠির বিভাবরীর স্নিগ্ধতা মাখা
আমাদের ভালোবাসা।

Wednesday, May 17, 2017

আমাদের ভালোবাসা !!!

আমাদের  ভালোবাসা !!!
কে বলেছে হৃদয়ের সিন্দুকে রাখতে বন্দি?
কে বলেছে ক্যাপসুল করে মনের চিলেকোঠায় রাখতে?
কে বলেছে ঝিনুকে মুক্তার মতো আড়ালে রাখতে?
কে বলেছে?
কে?
কে?

শুনি তাদের নাম?
কারা তারা ?
তোমার আত্মীয় পরিজন?বন্ধুবান্ধব?
পাড়পড়শি ?

গড়িয়াহাটের মোড়,

শ্যামবাজার চার মাথার মোড়
রাসবিহারী ক্রসিং
বেহালা চৌরাস্তা
নন্দন চত্তর
পার্কস্ট্রিট ,কামাক্স্ট্রীট

হাওড়া ব্রিজ
রবীন্দ্র সেতু
গান্ধী ঘাট
সবেতে ধেই ধেই করে নেচে,
আঁচল উড়িয়ে ভালোবাসতে
আকাশকে সাক্ষী রেখে
শহরতলি জুড়ে জাঁকালো উৎসবে জানান দেব ভালোবাসার।
শাঁখ বাজিয়ে, উলুধ্বনি দিয়ে
দুঃসাহসী প্রেমকে জানান দেব।
ভীতু জনগণ হা হয়ে দেখবে,
হিংসে করবে নিজেদের,
মুখে কিন্তু বলবে, গেল গেল--এই সব পাগলদের জন্য সমাজটা গেল গোল্লায়।
অথচ নিজেদের মুখোশ খুলে, আমাদের মাঝেই নিজেদের খুঁজবে।

আদর্শ নারী ,আদর্শ পুরুষ এর তকমার আড়ালে গোপনে খুঁজবেই।
খুঁজবেই।
খুঁজবেই।

মিলিয়ে নিয়ো।
শব হয় না ভালোবাসা।

সরব হয়।

Monday, May 15, 2017

ক্ষত

 ক্ষত কে পরিত্যাক্ত করার  দক্ষতায় পারদর্শিনী।
আধপোড়া সুখ আর বিষাদময় অতীতের আর্তনাদ
ছাঁকনি দিয়ে ছাকি।
অনুশীলনের তাবড় পাঠ দিয়েছে জীবন।

আমার ক্ষতর  নির্যাসে বেসামাল পূর্ণিমা
ক্ষত তে আলিঙ্গনের
স্পর্শ দিয়ে
মমত্ব দিয়ে  রাখি জড়িয়ে। 
 
ক্ষত কে নিয়ে  যাপন, 
সবেতেই কি রক্তাক্ত হয় মন !
টাটকা তাজা আগামীর স্বপ্ন আমার গর্ভে  
এক গভীর মমতায় লালন করি।
পরিত্যক্ত-ক্ষতকেও যত্নে রাখি আগলে।
আমার অভিজ্ঞাতার ঝুলি উপচে পরে।

৯ মার্চ ২০১৭
© Paramita Prajna. All Rights Reserved. Unauthorized use or reproduction for any reason is prohibited

Thursday, May 4, 2017

স্বচ্ছ

নিজের কাছে নিজে স্বচ্ছ
কাচের গ্লাসের সব স্বচ্ছ
মনের মাদকতাও  স্বচ্ছ ;
তোমার প্রতিচ্ছবি
তোমার চিরন্তন বাঁকা হাসি
ভাসে সেই মদিরাতে,
মিলবে মিলাবে সব ভালোবাসা স্কচের স্বচ্ছ তরলে।
বরফের টুকরো হয়ে তুমি নিমজ্জিত,
হাল্কা  হতে হতে ভেসে ওঠো
ধীরে ধীরে আমাতেই হও বিলীন।

হা হুতাশে  টোইটম্বুর জীবনের  নিশ্বাস
পেয়ালা থেকে ছলকে পড়ে
চুমুক দিয়ে পান করি
গোপনেতে 
অহংকারে।
 

(প্রজ্ঞা পারমিতা )
© Paramita Prajna. All Rights Reserved. Unauthorized use or reproduction for any reason is prohibited
 (৩রা মে ২০১৭)

Wednesday, May 3, 2017

আপোষ হীন

হাইবারনেশানে যাই যখন তখন
তার অবগাহনে ডুবে যেতে।
ফিরে যাই সেই মাতোয়ারা দিনগুলোতে
জীবনের জরদ্গভ প্রাচীর ডিঙিয়ে
অদ্ভুত এক লুকোচুরি অহর্নিশ;
দিকশুন্যপুরের সেই ঝুপড়িতে
কল্প আলিঙ্গনে আদরের বানভাসিতে দাঁড় বাই।
"ভালোবাসি" বলিনি কখনো কাউকেই
এ জীবনে হয়তো আর বলবোও না কাউকে।
মোহো মায়া থেকে যোজন ক্রোশ দূরে দাঁড়িয়েও সোহাগের চুম্বন লেপা যায়।
ঠোঁটকাটা, বেশরম ,অহংকারীর তকমা লাগে অজান্তেই
প্রেম পীড়িত সোহাগের দুর্যোগ দেখতে দেখতে ক্লান্ত মন।
প্রেমের মর্ম বোঝে কয়জনা?
অভিসার আর অভিনয়ের মধ্যে পেন্ডুলামের চলন
নিমেষকালের মধ্যে আপোষ হীন ভালোবাসার আকালে
টুকরো হয় হৃদয়
ছিন্ন ভিন্ন হয় সমাজ। ভাসাতেই আনন্দ , ভাসাতেই হিল্লোল , ভাসাতেই আছে প্রাণের দোল।
(প্রজ্ঞা পারমিতা )
১১এ এপ্রিল  ২০১৭
© Paramita Prajna. All Rights Reserved. Unauthorized use or reproduction for any reason is prohibited

Tuesday, April 11, 2017

নগ্ন দেহ

নগ্ন দেহ
তাতেই লেপা থাকে সংসারের দারিদ্র;
রাশি রাশি অর্থ লাগি
রং আর হাসি ঠোঁটে গুঁজে
দিনের পর দিন শরীরের তল্লাশি করায় মাতাল নেশারুদের দিয়ে।
মল্লার হয়ে বর্ষে অশ্রু গোপনে অন্তঃকরণে।
ব্রহ্মান্ডের  এক কোণে
বাস করে  শুকনো নৈবদ্যির মতো ,
ধুলোবালিতে গড়াগড়ি যায় নারীত্ব।
অভিশাপের যন্ত্রণা অসহনীয়
অসহায়তা মোড়া শরীরের খাঁজে খাঁজে পড়ে নখের আঁচড়।
দানবের থেকে নিষ্কৃতি দেবে কে ?
ফেলে যাওয়া  মালা কুড়ানির মতো বুকে আগলে, সে  রয়ে যায়।
নির্ভরের ঠিকানাটা কোথায় উধাও
লেফাফা বন্দী ইচ্ছেগুলো গুমড়ে মরে হৃদয়ের কোণে।
নগ্ন দেহে দাঁড়ায় সম্মুখে
তুষ্ট করে পুরুষের লিপ্সা ;
অনেকগুলো পেটের ক্ষুধা নিবারণের কিছুটা দেবে লোকটা।
তেত্রিশ কোটি দেব দেবীর মুষ্টিমেয় ঝোলে
দেয়ালে
দেয়াল থেকে তারা  হাসে সানন্দে। 
এক নারী,
দেহকে বিকোয় অনিচ্ছার আড়ালে।
(প্রজ্ঞা পারমিতা )
© Paramita Prajna. All Rights Reserved. Unauthorized use or reproduction for any reason is prohibited

Monday, April 10, 2017

নষ্টমেয়ে


 না যাইনি ;
যেতেই পারতাম ,
যাইনি।
ইচ্ছে থাকলেই যাওয়া হয়তো যেত ,
না যাইনি।
মাতৃগর্ভ ছাড়া সব  আলাপ তো নতুন করে শুরু হয় একদিন।
কিছু থাকে অমলীন ,কিছু হারায়ে সময়ে।
বৃষ্টিতে ভেজার পর আর্দ্র-পা,সিক্ত তনু ,
ভেজা মন নিয়ে এসেছিলাম ফিরে

বালুতটে , দাওয়াতে,দোরগোড়াতে মেঘের জল ঝরাতে ঝরাতে
বাহু দ্বয় প্রসারিত করে দাঁড়িয়েছিলাম আলিঙ্গনের অপেক্ষ্যাতে ,
পাঞ্জাবি পাছে  হয়
মলিন , নষ্টমেয়ের বাহুডোরে,মধুর গীতলহাত দাওনি বাড়িয়ে। গাঢ়তম তিয়াসের,নিবিড় আলিঙ্গনের,পায়ের সুছাঁদে চুমুর কীর্তন
মিছে গাও কোন হুতাশে ?
খুঁজেছো  কী গভীরে?
চাওনি আমায় অন্তরে।
তুমি চাওনি আমায় অন্তরে।

Bhalo thakar bikalpo nei, kharap tai thakte nei.........

জীবন সুধা করে পান , আনন্দে গ্রহণ করি সব দান ,
মিছি মিছি কেন আহা দুখকে অপবাদ দিয়ে কারো অপমান ?
সুখ পাখি ডানা ঝাপটে সদাই দায়ে জানান -- জীবনের দাম !
কষ্ট কে ঠেলবে যত দূরে , সে আসবে ধেয়ে ...
তাকেও দিয়ে সম্মান ,জীবনকে কে করি চলো আনন্দের বাগান


অনেক অনেক কথা

অনেক অনেক কথা
লিখব বলে এলাম চলে -অনেক অনেক কথা ...তোময়ে পেয়ে ভুলে গেলাম যত মনের ব্যথা ........

তুমি শুধু

তুমি শুধু
তুমি শুধু থেকো মোর মনের ঈশান কোণে.....সব কিছু তুচ্ছ করে ভালো বাসবো জীবনকে ...এলোমেলো জীবন আমি সাজবো প্রাণ ভরে ...বাঁচব আবার নতুন করে ,নতুন উদ্দমে..

Followers

Blog Archive

Powered By Blogger